ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অন্ধ্র উপকূলে তাণ্ডব ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র! কোথায় কতটা ক্ষয়ক্ষতি?

Published on: November 3, 2026
cyclone murasu
---Advertisement---

অপেক্ষার অবসান শেষ। অন্ধ্র উপকূলে মঙ্গলবার ভোর রাত থেকেই তাণ্ডব ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা প্রকাশম ওঙ্গোলের কাছে স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে (cyclone murasu)।

cyclone murasu: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র অবস্থান কোথায়?

ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ‘ওয়াল ক্লাউড’-এর একটি অংশ সম্মুখভাগের দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। কেন্দ্রস্থল উপকূল স্পর্শ করছে। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করেছিল। আইএমডি (IMD) আরও জানিয়েছে, চেন্নাই ও মছলিপত্তনম থেকে ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি উপর নজরদারি চালানো হচ্ছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সরকারি আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড় ‘মুরাসু’ স্থলভাগে আছড়ে পড়ার সময় যাতে কোনও রকম প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করতে বলেছেন তিনি। ঘূর্ণিঝড়টি ওঙ্গোলের কাছে কোথাপাটনামের কাছাকাছি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই, ঘূর্ণিঝড়-কবলিত জেলাগুলিতে ঝড় মোকাবিলায় চলছে প্রস্তুতি। সরকারি আধিকারিকদের সঙ্গে টেলিকনফারেন্সে মাধ্যমে প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। চলছে নজরদারি। স্থলভাগে আছড়ে পড়ার সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০–১১০ কিলোমিটার হতে পারে।

অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

মঙ্গলবার সকাল থেকেই অন্ধ্র উপকূলে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। জলচ্ছ্বাস বেড়েছে সমুদ্র উপকূলে। সব পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১২ ঘণ্টার জন্য দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরানো হয়েছে।

২৮ অক্টোবর অন্ধ্রের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অর্ণব। ৫ দিন পেরনোর আগেই নতুন করে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে বিপর্যস্ত এলাকা। যদিও ‘মুরাসু’ অর্ণবের থেকে কম শক্তিশালী। এই পরিস্থিতিতে বিদ্যুৎ দফতরের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হলে বা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে তা দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now