ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রামায়ণ’-এর ঝড় BookMyShow-তে, এক ঘণ্টায় টিকিট বিক্রির নয়া রেকর্ড

---Advertisement---

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। এবার অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বড় নজির তৈরি করল ছবিটি। মাত্র এক ঘণ্টায় BookMyShow-তে বিক্রি হল ১ লক্ষ ১১ হাজার ৮৩০টি টিকিট। এর ফলে ঘণ্টায় টিকিট বিক্রির নিরিখে পিছনে পড়ে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। সোমবার, ৯ নভেম্বর, মুক্তির পঞ্চম দিনে এই রেকর্ড গড়েছে ছবিটি। বিশেষজ্ঞদের মতে, দীপাবলির ছুটির বাড়তি সুবিধাও ছবির ব্যবসায় বড় ভূমিকা নিয়েছে। (Ramayana BookMyShow Ticket Record)

ঘণ্টায় টিকিট বিক্রিতে কারা পিছনে?

বাণিজ্য সংক্রান্ত ওয়েবসাইট Sacnilk-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ‘রামায়ণ’-এর প্রায় ৯১,৫০০টি টিকিট বিক্রি হয়েছিল। আগের দিন একই সময়ে টিকিট বিক্রির সংখ্যা ছিল ৫৪,৭৬০। অর্থাৎ একদিনের ব্যবধানে বুকিং বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। পরে এক ঘণ্টায় বিক্রির সংখ্যা পৌঁছয় ১,১১,৮৩০-এ। এতেই ‘ধুরন্ধর ২’-এর ১,০৯,১৭০ এবং ‘পুষ্পা ২’-এর ১,০৭,৬৫০ টিকিট বিক্রির রেকর্ড ছাপিয়ে যায় ছবিটি। এর আগে তালিকায় ৮৬ হাজার টিকিট বিক্রির নজির ছিল ‘জওয়ান’-এর। তবে মোট বুকিংয়ের নিরিখে এখনও ‘ধুরন্ধর ২’ এগিয়ে রয়েছে। অর্থাৎ এক ঘণ্টার সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়লেও সামগ্রিক বুকিংয়ে ছবিটি ‘ধুরন্ধর ২’-কে ছাপিয়ে যায়নি। (Ramayana BookMyShow Ticket Record)

চার দিনেই আয় প্রায় ৫০০ কোটি

বক্স অফিসেও ভালো ফল করেছে ‘রামায়ণ’। Sacnilk-এর হিসাব অনুযায়ী, দীপাবলির রবিবার ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৫৬.১৫ কোটি টাকা। ফলে চার দিনে দেশের বাজারে মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি টাকা। একই সময়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর আয় ছিল ২৩৭ কোটি টাকা। চার দিনে ছবিটির দেশিয় মোট আয় ২৮৫.২০ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে ২১৪ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে মোট আয় ৪৯৯.২০ কোটি টাকা। দীপাবলির দিন আয়ের নিরিখেও নজির গড়েছে ছবিটি। সলমন খানের ‘টাইগার ৩’-এর ৪৪.৫০ কোটি এবং ‘সিংহম এগেন’-এর ৪৩.৫০ কোটি টাকার রেকর্ড ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ’। রবিবার দেশজুড়ে ২১,৭৭০টি শো থেকে প্রায় ২৩.৫৩ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। হিন্দি সংস্করণ থেকে আয় ৩৬.৭৫ কোটি টাকা। কন্নড় সংস্করণে ৭.২৫ কোটি, তেলুগুতে ৬.২৫ কোটি, তামিলে ৩.১৫ কোটি এবং মালয়ালমে ২.৭৫ কোটি টাকা আয় হয়েছে। (Ramayana BookMyShow Ticket Record)

দুই পর্বে আসছে রামায়ণ

ছবি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বে রয়েছে নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টাডিয়োস , DNEG এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স । ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব মুক্তির কথা ২০২৮ সালের দীপাবলিতে। ভারতীয় মহাকাব্যকে কেন্দ্র করে তৈরি এই দুই পর্বের ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ যে ক্রমশ বাড়ছে, টিকিট বিক্রির নতুন রেকর্ডই তার প্রমাণ। (Ramayana BookMyShow Ticket Record)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now