---Advertisement---
lifezone nursing home

Election Commission: কড়া কমিশন, একাধিক ERO-AERO শোকজ,চার ERMO-কেও নোটিশ, কিন্তু কেন?

February 19, 2026 12:20 PM
Election Commission
---Advertisement---

শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছে বাংলার SIR-র কাজ। ১৪ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গিয়েছে কমিশনের পোর্টাল। কিন্তু এখনও নাকি ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটারের নাম নথি আপলোডই হয়নি। কমিশন সূত্রে খবর এমনটাই জানা যাচ্ছে। নথি অনলাইনে আপলোড না হওয়ায় কমিশন সংশ্লিষ্ট নির্বাচন নিবন্ধন অফিসার বা ERO ও সহকারী নির্বাচন নিবন্ধন অফিসার বা AERO-দের শোকজে সিদ্ধান্ত নিয়েছে।Election Commission

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর সূত্রে খবর,এই বিলম্বের জন্য একাধিক অভিযোগ উঠেছে। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল—কোনও আবেদন বাতিল করলে তার নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। কিন্তু বহু ক্ষেত্রেই নিয়ম পালন করা হয়নি। পাশাপাশি ডিসপোজাল বা ফয়সালা প্রক্রিয়াও মন্থর গতিতে চলছে। কোথাও কোথাও হঠাৎ সিস্টেম অচল হয়ে যাওয়ার সমস্যাও রিপোর্ট হয়েছে। এসব কারণেই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে,ভোটার তালিকা পর্যবেক্ষক বা রোল অবজার্ভারকে না জানিয়ে কর্মস্থল ত্যাগের অভিযোগে চার ERMO-কে শোকজ করেছে কমিশন। অভিযুক্ত চারজনই সল্টলেকের ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরির বা ERTL কর্মী। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে লিখিত জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে SIR চলাকালীন এমন বিলম্ব ভোটারদের অধিকারে প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন তদন্তের মুখোমুখি।Election Commission

কিন্তু কেন এমনটা ঘটল ? ERO এবং AERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দিন কয়েক আগেই SIR-র গুরুতর অনিয়ম,দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের ৭ AERO-কে সাসপেন্ড করেছে কমিশন। কমিশনের তরফে বলা হয়েছিল,SIR চলাকালীন এই অনিয়ম ধরা পড়েছে ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment