রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: গরমের দাপট উধাও! দুই বঙ্গে আজও বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কতদিন চলবে ?

Published on: March 20, 2026
Weather Update
---Advertisement---

সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন, তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। সে উত্তাপে বাকি সব ফিকে। এমনকি চৈত্রের গরমও জায়গা পাচ্ছে না বলে মনে হচ্ছে। মাঘ মাসের মাঝামাঝি থেকে গরম পড়ার ইঙ্গিত মিললেও চৈত্রে তা জাকিয়ে পড়তে পারেনি। ঝড় বৃষ্টিতে আপাতত গরম তার প্রত্যাশিত দাপট খুঁজে পায়নি। সপ্তাহান্তে ঈদ। সেই উৎসবে গরম নয়, বৃষ্টিই ব্যাঘাত ঘটাতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে- তাতে বলা হয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রপাত ঝড়-বৃষ্টি হবে। কিছু জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। Weather Update

আজ ২০ মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়ায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে বজ্রপাত-সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে দ্রুত বেগে দমকা হাওয়া বইতে পারে। গতিবেগ ৫০-৬০কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আগামীকাল, ২১ মার্চ, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

রবিবার, ২২ মার্চ বৃষ্টির দাপট কিছুটা কমবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

CPIM Candidate List: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, আরও ৩২ নাম ঘোষণা

২৩-২৫ মার্চ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দুই মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গে আজ, শুক্রবার ২০ মার্চ সব জেলাতেই বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। Weather Update

আগামীকাল ২১ মার্চ শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।রবিবার থেকে বুধবার অর্থাৎ ২২-২৫ মার্চ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অন্য জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি নীচে। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে ৯০ শতাংশ এবং ৫৪ শতাংশ ।

আজ শুক্রবার দিনের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Weather Update


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Weather Update: গরমের দাপট উধাও! দুই বঙ্গে আজও বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কতদিন চলবে ?”

Leave a Comment