---Advertisement---
lifezone nursing home

Hardik Pandya : কঠিন সময়েও কী ভাবে শান্ত রাখেন নিজেকে? শেয়ার করলেন হার্দিক পান্ডিয়া

March 29, 2026 3:48 PM
Hardik Pandya
---Advertisement---

‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। টি-২০ বিশ্বকাপ জিতেই নিজেকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আর সেই গাড়িরই পাশের সিটে প্রেমিকা মাহিকা শর্মাকে বসিয়ে গাড়ি চালাতেও দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। এবার তিনি জানালেন, ফেরারিতে বসে তিনি হনুমান চালিশা শোনেন। সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়া এক্স-এ ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ভারতীয় ক্রিকেটারকে বলতে শোনা যায়, “আমার একটি ফেরারি আছে, কিন্তু আমি এখনও তাতে বসে হনুমান চল্লিশা শুনি। সবাই একমত হবেন যে, হনুমান চল্লিশার মতো ইতিবাচক শক্তি অন্য কোনো গান দিতে পারে না”।

পান্ডিয়া আরও বলেন, “হানুমান চল্লিশার শক্তি এতটাই যে এটি কেবল মন ভালো করে না, বরং মানসিক চাপও কমায় এবং আপনার জ্ঞানের ক্ষমতা উন্নত করে”।

হার্দিকের (Hardik Pandya) কথায়, “যানবাহনের শব্দ আমাদের মনকে অস্থির ও উদ্বিগ্ন করে তোলে, হনুমান চল্লিশা আমাকে শান্ত করতে চেষ্টা করে। মন খারাপ বা দুঃখ হলে আপনি আপনার প্রিয় গান শোনেন। এই গান সবচেয়ে কঠিন দিনগুলোতেও আমাদের মনোবল বাড়িয়ে তুলতে পারে।”

তাঁর কথায়, “বজরংবলীর নাম নিলে মনের সব ভয় কেটে যায়, আর নতুন উদ্যমে লড়াই করার সাহস পাই।” ক্রিকেট মহলের একাংশের মতে, আইপিএল ২০২৬-এর মেগা নিলামের আগে এবং মাঠে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবার হার্দিক কেবল পেশির জোর নয়, বরং মনের জোর বাড়াতেও মরিয়া।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment