---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: লিয়েন্ডারের ফুল বদল, BJP-তে যোগ দিলেন টেনিস কিংবদন্তি, ভোটে দাঁড়াবেন? জল্পনা

March 31, 2026 1:59 PM
Leander Paes
---Advertisement---

জল্পনার অবসান। BJP-তে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। BJP-তে যোগ দিতে পারেন লিয়েন্ডার এমন একটি আশঙ্কা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। সম্প্রতি তিনি কলকাতায় এসে দেখা করেছিলেন BJP-র সভাপতি নিতিন নবীনের সঙ্গেও। আর সেই থেকেই রাজনৈতিক মহলে চলছিল তুমুল জল্পনা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পদ্ম শিবিরের যোগ দিতে পারেন এই টেনিস তারকা, এমনটাই মনে করছিলেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে লিয়েন্ডার যোগ দিলেন BJP-তে। (West Bengal Election)

সূত্রের খবর, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লিয়েন্ডার। ঠিক তার ২৪ ঘন্টা মধ্যেই আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা। গত ২৪ মার্চ, দেখা করেছিলেন নিতিন নবীনের সঙ্গে। তখন যদিও দলে যোগ দেওয়া নিয়ে কোন মন্তব্য করেননি কেউই। অবশেষে আজ দিল্লিতে BJP-র দপ্তরে সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)।

Leander Paes: টেনিস তারকা লিয়েন্ডার পেজকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা, কী বললেন লি ?

উল্লেখ্য রাজনীতিতে লিয়েন্ডার নতুন নন। এর আগে ২০২১ সালে গোয়ার তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই সেবার দলীয় পতাকা নিয়েছিলেন লিয়েন্ডার। গোয়াতে তাঁকেই দলের মুখ করেছিল জোড়াফুল শিবির। তবে ২৬ শে নতুন ‘ফুলে’ দেখা যাবে তাঁকে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে কিনা সেই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এখনো ছটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বাকি রেখেছে BJP। তার মধ্যে কি কোন একটি আসন পেতে পারেন লিয়েন্ডার? সময়ই এর উত্তর দেবে। (West Bengal Election)

একাধিক ‘গ্রান্ড স্লাম’ শিরোপা থেকে ১৯৯৬ তে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়, সব মিলিয়ে লিয়েন্ডার পেজ (Leander Paes) ভারতের অন্যতম সফল টেনিস তারকা। তবে এবারের খেলাটা টেনিস কোর্টে নয়, বরং রাজনীতির ময়দানে। মঙ্গলবার তাই পদ্ম শিবিরে যোগ দিয়েই লিয়েন্ডার বললেন, “৪০ বছর দেশের জন্য খেলেছি। এবার নতুন খেলার সুযোগ। দেশ সেবার সুযোগ পাব। দেশ এবং দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।”


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election: লিয়েন্ডারের ফুল বদল, BJP-তে যোগ দিলেন টেনিস কিংবদন্তি, ভোটে দাঁড়াবেন? জল্পনা”

Leave a Comment