রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

TMC vs BJP: Form 6 বিতর্কে, CEO অফিসের সামনে ধুন্ধুমার তৃণমূল-BJP র, সামলাতে নাজেহাল পুলিশ

Published on: March 31, 2026
TMC vs BJP
---Advertisement---

রাজ্যের নির্বাচন কমিশনের অফিসের সামনে মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় এই অশান্তি।

তৃণমূল সমর্থিত বিএলও-দের অভিযোগ, বিজেপি বেআইনিভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এই অভিযোগে তারা স্ট্র্যান্ড রোডে সিইও অফিসের সামনে বিক্ষোভে নামে। অভিযোগ, সেই সময়ই সেখানে বিজেপি কর্মীরাও উপস্থিত হন, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। (TMC vs BJP)

চোখের নিমেষে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে। রাস্তাজুড়ে ইট-পাটকেল ছোড়া, লাঠি ও বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনা সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশেরও যথেষ্ট বেগ পেতে হয়। তৃণমূলপন্থী সংগঠনের দাবি, এক ব্যক্তিকে তারা আটক করে, যার কাছে নাকি ৪০০টি ফর্ম 6 ছিল। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা, পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এর মধ্যেই বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে অভিযোগ।

Protest at Hasnabad: SIR তালিকায় নাম বাদ, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ হাসনাবাদে

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এক কর্মীর উপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা প্রশ্ন তোলে, ওই ব্যক্তির কাছে এতগুলি ফর্ম থাকার প্রমাণ কোথায়। ঘটনাস্থলে উপস্থিত হন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। তিনি অভিযোগ করেন, তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। (TMC vs BJP)

পুলিশ গার্ডরেল বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দীর্ঘ সময় উত্তেজনা বজায় ছিল। সব মিলিয়ে ভোটের আগে এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল রাজ্যে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “TMC vs BJP: Form 6 বিতর্কে, CEO অফিসের সামনে ধুন্ধুমার তৃণমূল-BJP র, সামলাতে নাজেহাল পুলিশ”

Leave a Comment