রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

CPIM Theme Song: নির্বাচনী প্রচারে খামতি রাখতে নারাজ, যাদবপুর কেন্দ্রের জন্য বিশেষ ‘থিম সং’ প্রকাশ

Published on: March 31, 2026
CPIM Theme Song
---Advertisement---

সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর কদমে ভোটপ্রচার। রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন, চলছে সভা-সমাবেশ, মিছিল, বাড়ি বাড়ি প্রচার। পাশাপাশি অনলাইনেও চলছে প্রচারের ঝড়। সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিয়ো বার্তা, থিম সং, বিজ্ঞাপন- সব মিলিয়ে প্রচারের নতুন ট্রেন্ড এখন বেশ চোখে পড়ার মতো। তৃণমূল হোক বা বিজেপি, সকলেই নিজেদের মতো করে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে। এবার সেই দলে বামেরাও।

প্রচারের স্রোতে এবার নামল সিপিআই(এম)ও। বিধানসভায় শূন্যে থাকা বামেরা এবার খাতা খুলতে চাইছে। সেই উদ্দেশ্যেই আসন্ন নির্বাচনের আগে আজ, ৩১ মার্চ যাদবপুর বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে প্রকাশ্যে এল দলের নতুন থিম সং। এই থিম সং-এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের যাদবপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও ছিলেন দলের রাজ্য নেতা সুজন চক্রবর্তী। (CPIM Theme Song)

CPIM Theme Song 2

অনুষ্ঠানে বক্তারা জানান, মানুষের আরও কাছাকাছি পৌঁছতেই এই থিম সং তৈরি করা হয়েছে। প্রচারের নতুন মাধ্যম হিসেবে গান ও ডিজিটাল কনটেন্ট এখন বড় ভূমিকা নিচ্ছে। তাই এই উদ্যোগের মাধ্যমে তরুণ ভোটারদেরও আকৃষ্ট করার চেষ্টা করছে সিপিআই(এম)।

সব মিলিয়ে, ভোটের আগে রাজনীতির ময়দানে এখন থিম সং থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেন প্রচারের নানান রঙে জমে উঠেছে নির্বাচন পর্ব। যাদবপুরে সিপিআই(এম)-এর এই থিম সং উদ্বোধন সেই প্রচারেরই আরেক নতুন অধ্যায়। প্রচারে যাতে একটুও ফাঁক না থাকে তার জন্যই এই ব্যবস্থা। তবে এতো আড়ম্বরের পরেও আসন্ন নির্বাচনে বামেদের কপাল খোলে কি না তার উত্তর দেবে জনগণই।(CPIM Theme Song)

TMC vs BJP: Form 6 বিতর্কে, CEO অফিসের সামনে ধুন্ধুমার তৃণমূল-BJP র, সামলাতে নাজেহাল পুলিশ


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “CPIM Theme Song: নির্বাচনী প্রচারে খামতি রাখতে নারাজ, যাদবপুর কেন্দ্রের জন্য বিশেষ ‘থিম সং’ প্রকাশ”

Leave a Comment