---Advertisement---
lifezone nursing home

Maharashtra Accident : নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে গাড়ি, শেষ গোটা পরিবারের ৯ সদস্য

April 4, 2026 12:09 PM
Maharashtra Accident
---Advertisement---

মহারাষ্ট্রের(Maharashtra Accident) নাসিকের শিবাজি নগরে ভয়াবহ দুর্ঘটনা। একই পরিবারের ৯ সদস্যের সকলেই শেষ। নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে গাড়ি পড়ে মৃত্যু হল ৬ শিশু-সহ ৯ জন যাত্রীর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রত্যেককে মৃত ঘোষণা করা হয়। মৃতরা সকলেই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারের কাজ।

পুলিশ জানিয়েছে মৃতদের নাম, সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), শা অনিল দরগুড়ে (৩২) খুশি অনিল দরগুড়ে (১৪),মাধুরী অনিল দরগুড়ে (১৩), শ্রেয়াস অনিল দরগুড়ে (১১), শ্রাবণী অনিল দরগুড়ে (১১) ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)।
জানা গেছে ওই গাড়িতে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। রাত ১০টা নাগাদ নাসিকে শিবাজী নগরে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকারই একটি কুয়োয় পড়ে যায়। কুয়োর চারধারে কোনও সুরক্ষা ব্যবস্থা না থাকায় দ্রুত গতিতে আসা নিয়ন্ত্রণ হারানো গাড়িটি সোজা কুয়োর মধ্যে চলে যায়।
পুলিশ সূত্রে খবর, অন্ধকারে দৃশ্যমান্যতা কম থাকায় শিবাজী নগর এলাকায় ওই কুয়োটিকে দেখতে পাননি চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পরই দ্রুত স্থানীয়রাই শুরু করে উদ্ধারকাজ। কুয়োয় (Maharashtra Accident) নামানো হয় দুটি ক্রেন। স্থানীয়রাও অনেককে কুয়ো থেকে উদ্ধার করে।


স্থানীয়দের বক্তব্য, উদ্ধার করতে প্রায় ২ ঘণ্টা লেগে যায়। আরও আগে উদ্ধার করা গেলে প্রাণ বাঁচানো যেত বলে দাবি তাঁদের। উদ্ধার করে দিন্দোরির সরকারি হাসপাতালে আনা হয়। এই ঘটনায় একটি মামলাদায়ের করা হয়েছে । কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, কেন ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Maharashtra Accident : নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে গাড়ি, শেষ গোটা পরিবারের ৯ সদস্য”

Leave a Comment