---Advertisement---
lifezone nursing home

Weather: আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

April 7, 2026 2:41 PM
Weather
---Advertisement---

চৈত্রের গরমে সাময়িক ফুলস্টপ দিয়ে রাজ্যে কয়েকদিন ধরেই কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে। গতকাল অর্থাৎ, সোমবারের পর আজও দক্ষিণবঙ্গের কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়, বৃষ্টি এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। (Weather)

কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিকেলের দিকে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পরবর্তীতে তা কালবৈশাখীর রূপ নিতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিবর্তনের পিছনে রয়েছে একটি অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, আর তাতেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। (Weather)

আজ উত্তরবঙ্গেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।এছাড়াও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে।

West Bengal Weather Update: দুই বঙ্গেই ক’দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

উল্লেখ্য গতকাল শহরে কালবৈশাখীর কারণে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস এর আইপিএল ম্যাচও ভেস্তে গিয়েছিল। এরপর এর আজও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে এপ্রিলের শুরুতেই যে ভ্যাপসা গরমের আভাস রাজ্যবাসী পেয়েছিল এই হঠাৎ আশা কালবৈশাখীর ফলে তার হাত থেকে সাময়িক মুক্তি পাওয়া গেছে। (Weather)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment