---Advertisement---
lifezone nursing home

Vastu Tips For Money: স্যালারি আসলেই শেষ হয়ে যাচ্ছে? টাকা জমাতে পারছেন না? লক্ষ্মীলাভের সহজ টোটকা জানুন

April 7, 2026 5:10 PM
Vastu Tips For Money
---Advertisement---

মাস শেষ হতে না হতেই পকেটে টান? আয়ের অঙ্ক মন্দ নয়, অথচ মাসের শেষ সপ্তাহ আসতেই নাজেহাল দশা অনেকের। কেন এমন হয়? সব দোষ কিন্তু আপনার খরচের অভ্যাসের নয়, বরং এর নেপথ্যে থাকতে পারে গ্রহের কারসাজি। জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠ ও একাদশ ঘরের অশুভ দশা আপনার জমানো টাকা খরচ করিয়ে দিচ্ছে। আপনার ভাঁড়ার উপচে পড়বে কি না, তা মূলত নিয়ন্ত্রণ করে বুধ। সেটি দুর্বল হয়ে পড়লে আয়ের (Vastu Tips For Money) চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হয়ে যায়। এর সঙ্গে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি না থাকলে কোনও চেষ্টাই কাজে আসে না। বাস্তু মতে, টাকা রাখার আলমারি বা লকার রাখারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনার লকারটি কি দক্ষিণ দিকে মুখ করে রাখা? তবে আজই তা বদলে ফেলুন! লকার সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা শুভ। এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং সঞ্চয় বাড়তে শুরু করে।

রান্নাঘর হলো বাড়ির শক্তির আধার। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, একটি হলুদ কাপড়ে কিছুটা গোটা হলুদ বেঁধে রান্নাঘরের কোনও গোপন কোণে রেখে দিন। এই টোটকাটি করলে অর্থাগম বৃদ্ধি পায় এবং আপনার ভাঁড়ার কখনও শূন্য হবে না বলে মনে করা হয়। কথায় আছে, মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তবে তাঁকে ধরে রাখার উপায়ও আছে। রান্নাঘর এবং ঘর সর্বদা পরিষ্কার রাখুন। অপরিচ্ছন্ন জায়গায় অশুভ শক্তি দানা বাঁধে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে দেবী লক্ষ্মী আপনার ঘরে পাকাপাকিভাবে থিতু হবেন। 

এছাড়াও আরও বেশকিছু টিপস মেনে চলতে পারেন। এতে নিমেষে কাটবে আর্থিক সমস্যা, এমনটা বলছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ মতে, মানিব্যাগ শুধু টাকা রাখার জায়গা নয়। এটি অর্থের শক্তির প্রতীক। মানিব্যাগ যদি অগোছালো, ছেঁড়া বা নোংরা থাকে, তাহলে অর্থের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস। তাই ওয়ালেটে কী রাখা হচ্ছে এবং কীভাবে রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমনই ৪টি জিনিস রয়েছে, যেগুলি নিয়ম মেনে মানিব্যাগে (Vastu Tips For Money) রাখলে আর্থিক স্থিতি বাড়তে পারে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে। জ্যোতিষশাস্ত্রে রুপোকে শুভ ধাতু বলা হয়। বিশ্বাস অনুযায়ী, রুপো চন্দ্রের সঙ্গে যুক্ত। মানসিক শান্তি ও আর্থিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। মানিব্যাগে একটি ছোট রুপোর কয়েন রাখলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং টাকা ধরে রাখার ক্ষমতা বাড়ে বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর চিহ্ন বা ‘শ্রী’ লেখা কয়েন হলে তা আরও শুভ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Vastu Tips For Money: স্যালারি আসলেই শেষ হয়ে যাচ্ছে? টাকা জমাতে পারছেন না? লক্ষ্মীলাভের সহজ টোটকা জানুন”

Leave a Comment