চলতি আইপিএল এখনও জয়ের মুখ দেখেনি KKR। শুরু থেকে চোটের কারণে দলে নেই হর্ষিত, পথিরানারা। এবার ঘরের মাঠের প্রথম জয়ের মুখ দেখতে তাই মরিয়া নাইট শিবির। তবে আশঙ্কার কালো মেঘ ইতিমধ্যে কলকাতার আকাশের ঘোরাফেরা করছে। আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নাইটদের লড়াই লখনৌ সুপার জায়ান্টসের এর বিরুদ্ধে। কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। বৃষ্টির আশঙ্কা থাকায় সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কি আগের দিনের মতোই আজও ভেস্তে যাবে ম্যাচ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। দুপুর থেকে বিকেল পর্যন্ত মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সঙ্গে থাকবে আর্দ্রতাও। ফলে আউটফিল্ড ভেজা থাকলে ম্যাচ শুরু দেরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবুও মেঘলা পরিস্থিতি বজায় থাকবে। সেই কারণে ম্যাচের সময় টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। (IPL 2026)
এদিকে এই ম্যাচটি কলকাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মরশুমে এখনও একটি ম্যাচও জেতেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুটি ম্যাচ খেলেও জয় পায়নি, আর পাঞ্জাবের সঙ্গে হয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে লখনৌয়ের বিরুদ্ধে এই ম্যাচ জেতা ভীষণ জরুরি। কিন্তু আবার যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়? তাহলে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়তে হবে নাইট বাহিনীকে।
KKR vs LSG: লক্ষ্মীবারে ঘরের মাঠে প্রতিপক্ষ লখনৌ, চোট কাঁটা উপরে ছন্দে ফিরবে KKR?
গত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, তখন প্রথমে বল করা হলে সুবিধা হতে পারত। তাই লখনৌয়ের বিরুদ্ধে এই ম্যাচেও টসের দিকে নজর থাকবে সকলের। (IPL 2026)
সব মিলিয়ে ম্যাচের আগে উত্তেজনার পাশাপাশি অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। একদিকে কলকাতার জয়ের চাপ, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা দুই মিলিয়ে ইডেন গার্ডেন্সে আজকের লড়াই কতটা নির্বিঘ্নে হবে, সেটাই এখন দেখার।











