রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়াডে ইতিহাস ভারতের, মিক্সড মার্শাল আর্টস-এ প্রথম পদক সুচিকার

Published on: September 21, 2026
Suchika Tariyal
---Advertisement---

[ছবি: X]

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় ক্রীড়ায় তৈরি হল এক নতুন ইতিহাস। ৩৬ বছর বয়সি (Suchika Tariyal) সুচিকা তারিয়ালের হাত ধরে প্রথম বার এশিয়ান গেমসের মিশ্র মার্শাল আর্টস- বা MMA-তে পদক পেল ভারত। মেয়েদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে দেশের কমব্যাট স্পোর্টসে নতুন অধ্যায় লিখলেন রোহতকের এই অভিজ্ঞ অ্যাথলিট। তবে ইতিহাসের মুহূর্তের মাঝেও থেকে গেল আক্ষেপ—ফাইনালে উঠতে না পেরে রিংয়েই কান্নায় ভেঙে পড়লেন তিনি।

হাড্ডাহাড্ডি লড়াই, অতিরিক্ত রাউন্ডে হার

সোমবার সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেও-এর মুখোমুখি হন সুচিকা। শুরু থেকেই লড়াই ছিল সমানে সমান। দুই ফাইটারই ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ায় পাঞ্চ বা কিকের মাধ্যমে কেউই নির্ণায়ক আঘাত হানতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত রাউন্ডে। সেখানে ০-২ ব্যবধানে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয় (Suchika Tariyal) সুচিকার। তেও ফাইনালে উঠতেই কোচের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এই ফাইটার।

Suchika Tariyal: কোয়ার্টার ফাইনালেই নিশ্চিত হয়েছিল পদক

এর আগে কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমার বিরুদ্ধে ২-০ ব্যবধানে দুর্দান্ত জয় পান সুচিকা। সেই জয়ের সঙ্গেই নিশ্চিত হয়েছিল ভারতের ঐতিহাসিক পদক।

Suchika Tariyal: জুডো থেকে MMA-র মঞ্চে

জাতীয় স্তরের জুডোকা সুচিকা ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে জুডো এবং ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে কুরাশে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৭ সালে পেশাদার MMA-তে প্রথম বাউট জেতেন। পরে সাত বছর জুডো ও জিউ-জিৎসুর কারণে MMA থেকে দূরে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে চোট কাটিয়ে ফেরেন। তাঁর ব্রোঞ্জে এশিয়ান গেমসে ভারতের পদকসংখ্যা এখন চার—শুটিং থেকে আসা তিন রুপোর সঙ্গে যোগ হল ঐতিহাসিক MMA পদক।

পুরুষদের শুটিংয়ে দুরন্ত দাপট, দলের পর ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে তিন পদক ভারতের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment