রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

FD আছে? ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে নিয়ম, এখনই জেনে নিন বিস্তারিত

Published on: September 29, 2026
---Advertisement---

১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিট বা FD-র কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম বদল আনছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র নতুন নির্দেশে একই দিনে একই পরিমাণের FD করলে ব্যাঙ্কের সব শাখায় একই সুদের হার দিতে হবে এবং ব্যাঙ্ক ডিপোজিটের হার প্রতিদিন সকাল ১০টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। গ্রাম হোক বা শহর সব জায়গা সুদের হার একই থাকবে (rbi new fd rules)।

নতুন এই কাঠামোর লক্ষ্য হলো Bulk FD-র মূল্য নির্ধারণকে আরও স্বচ্ছ ও সামঞ্জস্যপূর্ণ করা। এটি মূলত বড় আমানতকারীদের প্রভাবিত করে, সাধারণ ফিক্সড ডিপোজিটে অল্প পরিমাণে অর্থ জমা রাখা ব্যক্তিদের নয় (rbi new fd rules)।

rbi new fd rules: Bulk FD বা বড় অঙ্কের আমানতকারীদের জন্য পরিবর্তন কী?

আরবিআই (RBI)-এর নিয়ম অনুযায়ী, তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সাধারণত ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের FD আমানতকে ‘Bulk Deposit’ বা বড় অঙ্কের আমানত হিসেবে গণ্য করা হয়। ১ অক্টোবর থেকে, কোনও আমানতকারী যদি এ ধরনের FD করতে চান, তবে টাকা জমা দেওয়ার আগেই তিনি ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রযোজ্য সুদের হার দেখে নিতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে তা ওয়েবসাইটে দিতে হবে (rbi new fd rules)।

Rupyaapaisa.com-এর প্রতিষ্ঠাতা মুকেশ পান্ডে এনডিটিভি-কে বলেছেন, “আরবিআই-এর এই কাঠামোটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি ‘Bulk FD’ ডিপোজিট বা বড় অঙ্কের মেয়াদি আমানতের সুদের হারের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও সামঞ্জস্য আনতে সহায়তা করবে।” তিনি জানান, ১ অক্টোবর থেকে ব্যাঙ্কগুলিকে তাদের ওয়েবসাইটে বড় অঙ্কের আমানতের সুদের হার প্রকাশ করতে হবে।

ব্যাঙ্কগুলি কি এখনও FD-র ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারে?

নতুন নিয়মের অর্থ এই নয় যে, ব্যাঙ্কের প্রতিটি bulk FD-র সুদের হার একই হতে হবে। ‘লিকুইডিটি কভারেজ রেশিও’ বা এলসিআর (LCR) কাঠামোর আওতায় আমানত সংক্রান্ত বৈশিষ্ট্যে ভিন্নতা থাকলে, ব্যাঙ্কগুলি এখনও এগুলির জন্য ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারে।

সহজ কথায়, সম্ভাব্য নগদ অর্থ বেরিয়ে যাওয়ার (cash outflow) পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে পর্যাপ্ত ‘লিকুইড অ্যাসেট’ বজায় রাখতে হয়। এই কাঠামোর অধীনে বিভিন্ন ধরনের আমানতকে যেভাবে বিবেচনা করা হয়, যা ব্যাঙ্কগুলির পক্ষে সেই আমানতের সুদের হার নির্ধারণের বিষয়টিকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে, আরবিআইয়ের এই নির্দেশে, সুদের হারের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমতা বাড়বে। বড় আমানতকারীরা প্রতিদিনের সুদের হার দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “FD আছে? ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে নিয়ম, এখনই জেনে নিন বিস্তারিত”

Comments are closed.