রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রান্নাঘরে তারকাদের হুল্লোড়, অঙ্কুশের সঞ্চালনায় আসছে ‘রাঁধুনি না কাঁদুনি’

Published on: September 29, 2026
Comedy Cooking Show
---Advertisement---

রান্না মানেই শুধু রেসিপি মেনে সুস্বাদু খাবার তৈরি করা নয়। তার সঙ্গে যদি যোগ হয় তারকাদের খুনসুটি, হাসি আর রান্নাঘরের নানা কাণ্ড, তা হলে বিনোদনের স্বাদ যে আরও বেড়ে যায়, তা বলাই বাহুল্য। আর সেই মজার অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে Sony AATH. আসছে নতুন আনস্ক্রিপ্টেড কমেডি কুকিং শো ‘রাঁধুনি না কাঁদুনি’। সঞ্চালনায় থাকছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। আগামী ৩ অক্টোবর থেকে প্রতি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে Sony AATH ও Sony LIV-এ দেখা যাবে এই শো।

সম্প্রতি কলকাতায় এক বিশেষ মিডিয়া লাঞ্চের আয়োজন করে Sony AATH. তবে সাধারণ লাঞ্চের বদলে সেখানে তৈরি হয়েছিল একেবারে অন্যরকম রান্নাঘরের পরিবেশ। ‘কিচেন টেকওভার’-এর মাধ্যমে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সামনে তুলে ধরা হয় শোয়ের ঝলক। তারকাদের রান্না, হাসি-ঠাট্টা এবং মজার মুহূর্তে জমে ওঠে গোটা অনুষ্ঠান।

Comedy Cooking Show: রান্নাঘরে একঝাঁক পরিচিত মুখ

এই শোয়ে দেখা যাবে কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, দর্শনা বণিক, প্রেরণা দাস, উষসী রায়, সুষ্মিত মুখার্জি, RJ সায়ন ঘোষ, অন্বেষা হাজরা এবং সৌমিতৃষা কুণ্ডুকে। তাঁদের সঙ্গে রান্নার দায়িত্ব সামলাবেন শেফ দোমা ওয়াং এবং শেফ প্রিয়ম।

পরিচিত তারকাদের একেবারে অন্য ভূমিকায় দেখার সুযোগ মিলবে এই শোয়ে। রান্নার চ্যালেঞ্জে রেসিপি কতটা মেনে চলা যাবে, তা নিয়ে থাকছে অনিশ্চয়তা। কখনও তৈরি হবে সুস্বাদু পদ, কখনও আবার রান্নার মাঝেই ঘটবে মজার সব কাণ্ড। ফলে রান্নার পাশাপাশি তারকাদের স্বতঃস্ফূর্ত আচরণই হয়ে উঠবে বিনোদনের অন্যতম আকর্ষণ।

এবার এসি বাসে করে দেখুন সাবেকি পুজো, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

কী বলছেন অঙ্কুশ ও শেফ?

শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরা জানিয়েছেন, এই কনসেপ্টের কথা শুনেই তাঁর মনে হয়েছিল, এটি অন্যরকম কিছু হতে চলেছে। তাঁর কথায়, পরিচিত মুখদের সম্পূর্ণ অপরিচিত পরিস্থিতিতে একসঙ্গে নিয়ে আসায় যে কোনও মুহূর্তে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব, হাস্যরস এবং এনার্জি শোকে আরও মজাদার করে তুলবে।

শেফ দোমা ওয়াংয়ের মতে, ‘রাঁধুনি না কাঁদুনি’ শুধু রান্নার গল্প নয়, খাবারকে ঘিরে মানুষ ও হাসিরও গল্প। এখানে যেমন থাকবে সুস্বাদু পদ, তেমনই থাকবে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং প্রচুর হুল্লোড়।

Sony YAY! এবং Sony AATH-এর বিজনেস হেড অম্বেশ তিওয়ারি জানিয়েছেন, অরিজিনাল আনস্ক্রিপ্টেড বিনোদন, ফিকশন ও নতুন ধরনের কনটেন্টের মাধ্যমে Sony AATH নিজেদের অনুষ্ঠান আরও বিস্তৃত করছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা খাবার ও হাস্যরসকে পরিচিত তারকাদের সঙ্গে মিলিয়ে এই নতুন অনুষ্ঠান তৈরি করা হয়েছে। (Comedy Cooking Show)

সব মিলিয়ে, ‘হাসির আঁচে জমবে রান্না’—এই ভাবনাকে সামনে রেখে Sony AATH-এর নতুন শোতে রান্নার চ্যালেঞ্জের পাশাপাশি থাকছে তারকাদের খাঁটি রসায়ন আর মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতি। এবার দেখার, রান্নাঘরে শেষ পর্যন্ত কে হয়ে ওঠেন রাঁধুনি, আর কে কাঁদুনি?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now