প্রয়াত ভারতীয় সিনেমার অন্যতম দাপুটে অভিনেতা (Nana Patekar) নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে ৭৫ বছর বয়সে গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তারপরেই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
৪৫ মিনিট CPR, তবু বাঁচানো গেল না
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট ধরে টানা CPR দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। তবে কোনও সাড়া মেলেনি। চিকিৎসক ডা. শেখর সালকর, সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, এই ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে এবং পোস্টমর্টেম করা হবে। (Nana Patekar) নানা পাটেকরের মৃত্যুর খবর তাঁর ছেলে মালহার পাটেকরও নিশ্চিত করেছেন।
‘গমন’ থেকে বলিউডের শীর্ষে
(Nana Patekar) নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তাঁর। নাটকের মঞ্চ থেকেই অভিনয় শুরু। মুম্বইয়ের Sir J.J. Institute of Applied Arts-এ পড়াশোনা করেন। ১৯৭৮ সালে ‘গমন’ দিয়ে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন। ‘সালাম বম্বে!’ – ছবিতে তাঁকে বড় পরিচিতি দেয়। এরপর ‘পরিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি’, ‘আব তক ছাপ্পান’ এবং ‘ওয়েলকাম’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে।
অভিনয়ের পাশাপাশি পরিচালকও
১৯৯১ সালে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ কেরিয়ারে (Nana Patekar) তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার সম্মান অর্জনের পাশাপাশি ২০১৩ সালে পদ্মশ্রী পান।
নানা পাটেকরের প্রয়াণে হিন্দি ও মারাঠি—দুই চলচ্চিত্র জগতেই নেমে এসেছে শোকের ছায়া।
ফের মা হচ্ছেন কিয়ারা, কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কী লিখলেন?











2 thoughts on “হৃদরোগে থামল ‘আন্না’র দাপট, ৭৫-এ প্রয়াত বলিউডের কিংবদন্তি নানা পাটেকর”
Comments are closed.