রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের মা হচ্ছেন কিয়ারা, কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কী লিখলেন?

kiara advani
---Advertisement---

দ্বিতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। তাঁদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তানকে সঙ্গে নিয়ে সমাজমাধ্যমে এই সুখবর জানালেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,“সবচেয়ে বড় উপহারটি আবারও পেলাম আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও তাদের কন্যা সন্তান সারায়ার হাতে বাচ্চাদের এক জোড়া জুতো ধরে থাকতে দেখা যায়। গত বছর সারায়ার আগমনের খবরটি ঠিক এইভাবেই তারা ঘোষণা করেছিলেন। এবারের ঘোষণাতেও অনেকটা একই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে (kiara advani)।

kiara advani: গত বছরই মাতৃত্বের স্বাদ পেয়েছেন কিয়ারা

গত বছরের নভেম্বরে কিয়ারা ও সিদ্ধার্থের ঘরে আসে তাঁদের ছোট্ট রাজকন্যা সারায়ার (Saraayah)। তবে সন্তান হওয়ার পরেই কাজে ফেরেন কিয়ারা। চলতি বছর যশ-এর বিপরীতে ‘টক্সিক’ (Toxic) সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে একটি সাক্ষাৎকারে মাতৃত্বে তাঁর জীবনে কী বদল এসেছে, সে বিষয়ে কথা বলতে গিয়ে কিয়ারা জানান, মা হওয়ার আগের ও পরের সময়ের মধ্যে তিনি নিজেকে ‘সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ’ বলে মনে করেন। কাজে ফেরার বিষয়ে অন্য একটি আলোচনায় তিনি বলেন, মাতৃত্ব তাঁকে ‘আরও বেশি বাঘিনীর মতো’ (tigress) শক্তিশালী করে তুলেছে (kiara advani)।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। তার আগে কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম পরিচয় হয় ২০২১ সালের ছবি ‘শেরশাহ’- ছবিতে অভিনয় করতে গিয়ে। সেই ছবি মুক্তির পর বেশ জনপ্রিয় হয়েছিল। এরপরই বলিউডে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তাঁদের প্রেম ‘কফি উইথ করণ’-এর অনুষ্ঠানে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের মা হচ্ছেন কিয়ারা, কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কী লিখলেন?”

Comments are closed.