---Advertisement---
lifezone nursing home

Anurag Dobhal : অনুরাগ-ঋতিকার জীবনে খুশির হাওয়া, বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার UK07 Rider

March 28, 2026 8:41 PM
Anurag Dobhal
---Advertisement---

পরিচিত ইউটিউবার নেট দুনিয়ায় ‘UK07 Rider’ নামেই তাকে সকলে চেনেন। এবার বিখ্যাত ইউটিউবার অনুরাগের (Anurag Dobhal) ডোভালের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। ২৭ মার্চ রামনবমীর দিন অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকার কোল আলো করে এসেছে তাঁদের সন্তান। ঋতিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নবজাতকের ছোট্ট পায়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রাম নবমীর এই পবিত্র মুহূর্তে ঈশ্বর আমাদের জীবনের সেরা উপহারটি দিয়েছেন।’ আর এই সুখবরটি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই দম্পতি।

টানা কয়েকদিন ধরে একের পর এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছে অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকার। তবে এর মাঝেই সুখবর নিয়ে তাদের জীবনের অন্য গতি। দিনকয়েক আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। তার পরেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তিনি। অনুরাগ নিজেই জানিয়েছিলেন, বেঁচে ফিরবেন ভাবেননি। তবে আপাতত সেরে উঠছেন তিনি।

যদিও ঋতিকার কথায়, “একজন নারী হিসেবে আমি সবসময় চেয়েছি আমার ঘর যেন না ভাঙে। কোনও মেয়েই চায় না তার পরিবার এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।”

ঋতিকা আরও জানান, নেতিবাচকতা যেন তাঁর সন্তানের পবিত্র জীবনকে স্পর্শ করতে না পারে, সেটাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন যে, কঠিন সময়ে যখন তিনি সবাইকে আগলে রেখেছিলেন, তখন অনেকেই তাঁর পাশে ছিলেন না। তবুও সমস্ত তিক্ততা ভুলে তিনি এখন নিজের সন্তান (Anurag Dobhal) এবং পরিবারের সঙ্গে শান্তির জীবন বেছে নিতে চান।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment