---Advertisement---
lifezone nursing home

Badsha: অশ্লীল’ গান গেয়ে বিপাকে গায়ক বাদশা, গ্রেফতারির দাবি মহিলা কমিশনের

March 14, 2026 5:49 PM
Badsha
---Advertisement---

বিতর্কের নাম ‘বাদশা’ (Badsh)। গানের চটুল কথা হোক বা নারী অবমাননার অভিযোগ এই গায়ক বারবার আলোচনার কেন্দ্রে থেকেছেন। তবে এবার পরিস্থিতি গেল বাদশার হাতের বাইরে। সদ্য মুক্তিপ্রাপ্ত হরিয়ানভি গান ‘টাটিরি’-তে স্কুলছাত্রীদের অশ্লীলভাবে দেখানোর অভিযোগে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই নিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু তারপরেও বিতর্ক যে পিছু ছাড়ছে না। এই গানের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে হরিয়ানার মহিলা কমিশন। এবার সরাসরি গায়কের গ্রেফতারি চেয়ে সরব হলেন হরিয়ানার মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া।

১ মার্চ গানটি মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানের মিউজিক ভিডিয়োতে স্কুলছাত্রীদের ইউনিফর্ম পরা অবস্থায় কুরুচিকর অঙ্গভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। গানের কথাতেও ব্যবহৃত হয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ চটুল ভাষা। মহিলা কমিশনের তরফে ৬ মার্চ বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার মহিলা কমিশনের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বাদশার। কিন্তু বাদশা এসে পৌঁছননি। এ বার গায়কের গ্রেফতারিতে সরব হলেন তাঁরা। পুলিশের তরফেও বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গায়কের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ফলে তিনি অন্তত দেশ ছাড়তে পারবেন না।

মহিলা কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, “পানিপথের এসপি-র কাছে আর্জি জানিয়েছি, বাদশাকে (Badsha) যে ভাবেই হোক গ্রেফতার করতে হবে।” কমিশন আরও বলে, “যে গানে হরিয়ানার মেয়েদের অশালীন শব্দ ও ভাষায় অপমান করা হয়েছে, সেই গানের জন্য ১৩ মার্চের আগে র‍্যাপারকে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। এই বিষয়ে এফআইআর-ও দায়ের করা হয়েছে।’’ যদিও বাদশার আইনজীবী সাংবাদিকদের জানান, গায়ক সমন পেয়েছেন বটে কিন্তু তাঁর বেশ কিছুটা সময় দরকার। উল্লেখ্য, বাদশার গানটি ইতিমধ্যেই সমাজমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবু বিতর্ক পিছু ছাড়ছে না বাদশার।

এই ধরনের গান সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি বেগতিক বুঝে ক্ষমা চেয়েছেন গায়ক। বাদশা এক বিবৃতিতে বলেন, “আমি নিজেও হরিয়ানার ছেলে। হরিয়ানার মানুষদের ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। নারীর মর্যাদা ক্ষুণ্ন করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি ক্ষমাপ্রার্থী।”


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Badsha: অশ্লীল’ গান গেয়ে বিপাকে গায়ক বাদশা, গ্রেফতারির দাবি মহিলা কমিশনের”

Leave a Comment