---Advertisement---
lifezone nursing home

Dhurandhar The Revenge : কমানো হলো হিংসা, আপত্তিকর শব্দ—মুক্তি আগে ফেক কাঁচি চলল Dhurandhar The Revenge-এ

March 18, 2026 3:40 PM
Dhurandhar The Revenge
---Advertisement---

মুক্তির আগেই বিরাট ধস। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি, Dhurandhar The Revenge অবশেষে প্রেক্ষাগৃহে আসার পথে। রনবীর সিং অভিনীত এই অ্যাকশন মুভিটি প্রথম পর্বের বিপুল সাফল্যের পর স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি করেছে। তবে মুক্তির ঠিক আগে ছবিটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেন্সর বোর্ডের প্রকাশিত শংসাপত্র রিপোর্টকে কেন্দ্র করে শুরু হয়ে বিতর্ক।

সিবিএফসি অনুযায়ী, ছবির বেশ কিছু হিংসাত্মক দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং কিছু সংলাপ বা শব্দের পরিবর্তন করা হয়েছে। প্রায় ৬ মিনিটের ফুটেজ চূড়ান্ত সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রেক্ষাগৃহে দর্শকরা একটি কিছুটা সংযত ও সংশোধিত সংস্করণই দেখতে পাবেন।

পরিচালক আদিত্য ধরের এই ছবিটি মুক্তির একদিন আগে ‘A’ সার্টিফিকেট পায়। সিবিএফসি মোট ২১টি সংশোধনের পরামর্শ দেয়, যা শংসাপত্র পাওয়ার আগে নির্মাতারা বাস্তবায়ন করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্মাতাদের বেশ কয়েকটি আপত্তিকর শব্দ সরাতে বলা হয়েছিল। পাশাপাশি হিংসাত্মক দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেওয়া হয়। বোর্ড যে দৃশ্যগুলিকে চিহ্নিত করেছিল, তার মধ্যে ছিল শিরশ্ছেদ, মারধর এবং হাতুড়ি বা সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করার মতো সিকোয়েন্স। যদিও কোন শব্দগুলি পরিবর্তন করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

শুধু কনটেন্ট নয়, প্রযুক্তিগত দিক থেকেও কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। যেমন, ছবির সাবটাইটেলে থাকা নোট বাতিলের তারিখ সংশোধন করতে বলা হয়। এছাড়াও, ছবিতে প্রধানমন্ত্রীর উল্লেখ এবং নিউজ ফুটেজ ব্যবহারের জন্য নির্মাতারা আনুষ্ঠানিক অনুমতিপত্র জমা দিয়েছেন।

এছাড়াও বেশকিছু ভিজ্যুয়ালে ও গানে সাবটাইটেল (Dhurandhar The Revenge) যুক্ত করার নির্দেশ দেওয়া হয় এবং ছবির শেষ ক্রেডিটের দৈর্ঘ্যও ৬ মিনিট কমানো হয়েছে। সব মিলিয়ে, মুক্তির আগে একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েও এই ছবিটি এখন বড় পর্দায় আসতে প্রস্তুত।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment