---Advertisement---
lifezone nursing home

হলিউডে শোকের ছায়া, প্রয়াত অ্যাকশন কিংবদন্তি Chuck Norris

March 21, 2026 2:42 PM
Chuck Norris
---Advertisement---

প্রয়াত হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা চাক নরিস (Chuck Norris)। ‘Walker, Texas Ranger’-এর মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর পরিবারের পক্ষ থেকেই এই খবরটি জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ, বৃহষ্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নরিস। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে পরিবারের দাবি, শেষ মুহূর্তে তিনি নিজের প্রিয়জনদের মাঝেই ছিলেন এবং শান্তিতেই বিদায় নেন।

নরিসের (Chuck Norris) শৈশব কাটে দরিদ্র্যের মধ্যে। পরবর্তীতে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগদান করেন। সেখান থেকেই মার্শাল আর্ট এর জগতে প্রবেশ। কারাতে চ্যাম্পিয়ন নরিস মার্শাল আর্টে সাফল্য পাওয়ার পর ধীরে ধীরে তিনি হলিউডে আসেন। ১৯৮০-র দশকে একাধিক অ্যাকশন ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে ‘The Delta Force’, ‘Lone Wolf McQuade’, ‘Code of Silence’ আরও কত নাম। তবে টেলিভিশন সিরিজ ‘Walker, Texas Ranger’-এ কর্ডেল ওয়াকার চরিত্রে অভিনয়ই তাঁকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছে দেয়।

Diego Garcia লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র, নেপথ্যে কী?

অভিনেতা হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি একজন দক্ষ মার্শাল আর্টিস্ট এবং প্রশিক্ষকও ছিলেন। নিজের মার্শাল আর্ট স্টাইল তৈরি করে বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন তিনি। তাঁর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও দৃঢ় ব্যক্তিত্বের জন্য ভক্তদের কাছে ছিলেন এক অনন্য আইকন।

৮৬ বছর বয়সেও তিনি শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় ছিলেন এবং অভিনয়ের মধ্যে ছিলেন। তাই তাঁর হঠাৎ প্রয়াণে বিশ্বজুড়ে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment