---Advertisement---
lifezone nursing home

রণবীরের চোখে প্রতিশোধের আগুন, মুক্তিতেই সাড়া ফেলল Dhurandhar 2-র টিজার

February 3, 2026 1:57 PM
dhurandhar2
---Advertisement---

dhurandhar2

বক্স অফিসে রীতিমতো তান্ডব করছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। সিনেমার শেষেই ঘোষণা করা দ্বিতীয় পার্ট অর্থাৎ ‘ধুরন্ধর-রিভেঞ্জ’ – এর মুক্তির দিন। সেইদিন থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে মঙ্গলবার ইউটিউবে রিলিজ হল Dhurandhar 2-র টিজার।

রিলিজ হওয়ার ১ ঘণ্টার মধ্যেই ৬ লক্ষর বেশি ভিউস ক্রস করে গিয়েছে টিজার। লাইকের সংখ্যা প্রায়, ৯০ হাজার ছুঁই ছুঁই। দর্শকের হৃদয়ে ধুরন্ধর ১ দাপট দেখালেও, ধুরন্ধর ২ এর উন্মাদনা যে সেইটিকে ছাপিয়ে যাবে তা বলার আর অবকাশ থাকে না।

তবে টিজার দেখে বেশিরভাগ দর্শক আশাহত। তাঁদের দাবি, সিনেমা শেষের সময়ের দৃশ্যগুলি দেখানো হয়েছে। নতুন করে টিজারের নামে এটা রিলিজ করার কোনও মানে নেই।

কেউ কেউ লিখেছেন, ‘এতো আশা করে বসেছিলাম। নতুন কিছু দেখব বলে। সেই তো একই জিনিস দেখালেন আদিত্য ধর। আমরা নতুন জিনিস দেখতে চাই। পুরোনো দৃশ্য না।’

আশায় বুক বেঁধে রেখেছিলেন দর্শকরা। নতুন দৃশ্য না পাওয়ায় খুব স্বাভাবিক ভাবেই মনক্ষুন্ন হয়েছেন তাঁরা। তবে সিনেমা মুক্তি পেতে বাকি এখনও প্রায় একটা গোটা মাস। সুতরাং ট্রেলারের আশায় রয়েছেন অনেকেই। তাঁদের দাবি, আদিত্য ধর শুধু উন্মাদনা চেক করতেই এই টিজার রিলিজ করেছেন। আসল খেলা দেখবেন ট্রেইলারে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment