অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেল। ছবিটি ভারতে প্রথম দিনে আনুমানিক ৬১-৬২ কোটি টাকা নেট ব্যবসা করেছে। এর সঙ্গেই অজয় দেবগনের কেরিয়ারে এটিই সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন হয়ে গেল। ২০২৪ সালে ‘সিংহম এগেন’-এর ৪০.৫০ কোটি টাকার প্রথম দিনের ব্যবসাকে অনেকটাই পিছনে ফেলেছে ছবিটি। (Drishyam 3 Box Office)
সর্বোচ্চ ওপেনিংয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। বলিউডের ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসায় এটি তৃতীয় স্থানে রয়েছে। সামনে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘জওয়ান’। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রিভিউ বাদ দিয়ে প্রথম দিনে ৭৫ কোটি টাকা নেট আয় করেছিল। প্রিভিউ-সহ ছবিটির ব্যবসা ছিল ১১৫ কোটি টাকা। শাহরুখ খানের ‘জওয়ান’-এর প্রথম দিনের নেট ব্যবসা ছিল ৬৪.৫০ কোটি টাকা।
দিল্লি-NCR এ বড় ব্যবসা
ছবিটির সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে দিল্লি-এনসিআর, মুম্বই এবং পুণেতে। দিল্লি-NCR এ প্রিভিউ বাদ দিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রথম দিনের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ছবিটি। দিল্লি-ইউপি সার্কিটেও রেকর্ড ব্যবসার সম্ভাবনা রয়েছে। মুম্বই সার্কিট অবশ্য রেকর্ড থেকে কিছুটা পিছিয়ে থাকবে। গুজরাতের ব্যবসার প্রভাবও রয়েছে। (Drishyam 3 Box Office)
উইকএন্ডে বড় অঙ্কের আশা
থ্রিলার ছবি হলেও ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির নির্দিষ্ট দর্শক রয়েছে। তার সঙ্গে জাতীয় ছুটির সুবিধাও পেয়েছে ছবিটি। সাধারণ দিনে যেখানে প্রায় ৪০ কোটি টাকার ওপেনিং হতে পারত, সেখানে ছুটির কারণে প্রথম দিনেই ৬০ কোটির বেশি ব্যবসা হয়েছে। শনিবার ৫০ কোটি টাকার বেশি ব্যবসা হতে পারে। রবিবার আরও বাড়তে পারে আয়। প্রথম তিন দিনে ১৬৫ কোটি টাকার বেশি নেট ব্যবসার সম্ভাবনা রয়েছে। ১৭০-১৭৫ কোটি টাকার কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। চলতি বছরে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ও ‘হনুমান অংশ’-এর পর তৃতীয় ব্লকবাস্টার হিসেবে শুরু করল ছবিটি। এখন সপ্তাহের অন্যান্য দিনের ব্যবসাই ঠিক করবে ছবির চূড়ান্ত আয়। আপাতত ৪০০ কোটি টাকার বেশি নেট ব্যবসার সম্ভাবনা রয়েছে। (Drishyam 3 Box Office)











1 thought on “প্রথম দিনেই বাজিমাত, ৬২ কোটি ছুঁইছুঁই অজয়ের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’”
Comments are closed.