জাতীয় পতাকা হাতে কঙ্গনা রানাউত। কোথাও তেরঙ্গার প্রতি শ্রদ্ধা, কোথাও দেশের জন্য আত্মত্যাগ করা সেনাদের প্রতি কৃতজ্ঞতা। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে এমনই দেশাত্মবোধের বার্তায় ভরে উঠল বলিউড থেকে দক্ষিণী তারকাদের সমাজমাধ্যম। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল শেট্টি, কাজল, আল্লু অর্জুন-সহ বহু তারকা অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। (Independence Day 2026)
অক্ষয়ের বার্তায় তেরঙ্গার গর্ব
স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকাকে সামনে রেখেই বার্তা দিয়েছেন অক্ষয় কুমার। তাঁর কথায়, তেরঙ্গার গৌরব যেন চিরকাল অটুট থাকে। প্রতিটি মানুষের মনে আশা থাকুক। চোখে থাকুক আরও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষে ‘জয় হিন্দ’ লেখেন অভিনেতা। (Independence Day 2026)
পতাকা হাতে কঙ্গনা
বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতও স্বাধীনতা দিবসে দেশপ্রেমের বার্তা দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় পতাকা হাতে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। সেই ভিডিয়োয় ব্যবহার করেন দেশাত্মবোধক গান ‘ভারত হামকো জান সে প্যারা হ্যায়’। তাঁর পোস্টও নজর কাড়ে অনুরাগীদের।
সেনাদের কুর্নিশ কাজলের
দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কাজল। তাঁর বার্তায় উঠে এসেছে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার সদস্যদের কথা। তাঁদের দায়িত্ব ও আত্মত্যাগের কারণেই দেশবাসী স্বাধীনতা দিবস উদ্যাপন করতে পারছেন বলে জানান অভিনেত্রী। তাঁদের উদ্দেশে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি। (Independence Day 2026)
সুনীলের কথায় তেরঙ্গার আবেগ
সুনীল শেট্টির বার্তাতেও জাতীয় পতাকার প্রতি গভীর আবেগ। তেরঙ্গা যখনই আকাশে ওঠে, তখনই যেন দেশের মানুষের বুক আরও গর্বে ভরে ওঠে—এই অনুভূতির কথা জানান অভিনেতা। দেশকে নিয়ে গর্ব এবং কৃতজ্ঞতার কথাও জানান তিনি। আল্লু অর্জুন-সহ দক্ষিণী ও বলিউডের আরও তারকারাও এ দিন দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। (Independence Day 2026)
আরও পড়ুন :- ‘প্রতিটি ভারতীয়র স্বাধীনতা’, প্রথম ভাষণে কী বলেছিলেন জওহরলাল নেহরু?













There are some attention-grabbing points in time in this article however I don’t know if I see all of them middle to heart. There may be some validity but I’ll take hold opinion until I look into it further. Good article , thanks and we wish more! Added to FeedBurner as well
[2071]WooCasino | Link Vào Chính Thức và Cách Chơi Baccarat Online,woocasino cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app APK nhanh chóng và nạp tiền qua Momo tiện lợi. Khám phá bí kíp quay hũ slots thắng lớn ngay hôm nay. visit: woocasino