ভ্লগিং করা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। ছোট ছেলের প্রথম জন্মদিনের ছবি পোস্ট করার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত নিয়ে নানা আলোচনা শুরু হয়। এই পরিস্থিতির মধ্যেই রবিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
মানসী লেখেন, শুরুতে সোশ্যাল মিডিয়া নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল না। পরে ধীরে ধীরে ভ্লগিং, শুটিং এর বিটিএস এইসব মাঝেমধ্যে পোস্ট করা শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি বুঝতে পারেন, বিষয়টি তাঁর জন্য মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনও ভ্লগ করবেন না। তাঁর মতে, কিছু ভ্লগারের কাজ এখন খুব কুরুচিকর হয়ে উঠছে এবং সেটি বন্ধ হওয়া দরকার।
অভিনেত্রী আরও জানান, একজন অভিনেত্রী হিসেবে যতটা পোস্ট দরকার, তা এখন থেকে তাঁর টিম সামলাবে। পাশাপাশি সংবাদমাধ্যমের বন্ধুদের উদ্দেশে তিনি অনুরোধ করেছেন, বিষয়টি যেন সরলভাবে দেখা হয়, কারণ শিরোনাম অনেক সময় আসল ঘটনাকে বদলে দিতে পারে।
অনুরাগীদের আশ্বস্ত করে মানসী (Manosi Sengupta) জানান, তিনি নতুন কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন, এবার যেন তাঁকে শুধু কাজের মাধ্যমেই দেখা হয়। তাঁর স্পষ্ট বার্তা- ‘ভ্লগিং আর নয়’।বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিংয়ের প্রবণতা বেড়েছে। অভিনয় বা নিত্যদিনের পাশাপশি কেউ নিজের দৈনন্দিন জীবন, কেউ রান্না, আবার কেউ সাজগোজের ভিডিয়ো শেয়ার করছেন। অনেক তারকাও তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন অনুরাগীদের সামনে।
Pakistan Spy : ফের পাক গুপ্তচর চক্রের পর্দাফাঁস ! পুলিশের জালে সন্দেহজনক এক ব্যক্তি
তবে অনেকের মতে, জনপ্রিয় হওয়ার চেষ্টায় কিছু ইনফ্লুয়েন্সার শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। উল্লেখ্য সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তী, তাঁর দাদা এবং প্রাক্তন বউদি সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে। চারদিকে সমালোচনার ঝড় উঠেছে সেই ঘটনাকে কেন্দ্র করে।
এই ঘটনাকে ইঙ্গিত করে কি এবার মানসীও ভ্লগিং থেকে সরে দাঁড়াচ্ছেন? এই নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।













1 thought on “Manosi Sengupta: বিবাহ বিচ্ছেদের পর ভ্লগিংকে বিদায় অভিনেত্রীর, আচমকা কেন এমন সিদ্ধান্ত?”