---Advertisement---

Mimi Chakraborty: দীর্ঘদিন পর আবার ছোটো পর্দায় মিমি চক্রবর্তী! রিয়ালিটি শোয়ের মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর

January 23, 2026 1:23 PM
---Advertisement---

টলিপাড়ার পরিচিত মুখ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), এক নামেই যাঁকে চেনে দর্শক। অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ছোটপর্দা দিয়েই। এক দশকেরও বেশি আগে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’ তে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে আট থেকে আশি সকলের মন জয় করেছিলেন তিনি। সেই চরিত্রের জনপ্রিয়তা আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। এমনকি সে সময় ‘পুপে’র স্টাইল স্টেটমেন্টও বহু তরুণীর অনুপ্রেরণা হয়ে উঠেছিল। এই ধারাবাহিকে মিমির বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অর্জুন ও গৌরব চক্রবর্কীকেও।

ওই ধারাবাহিক শেষ হওয়ার পর মিমিকে আর নিয়মিতভাবে টেলিভিশনে দেখা যায়নি। বরং বড়পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করে তিনি টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাটিতেও পা দিয়েছিলেন অভিনেত্রী তাই নানান ব্যস্ততায় বেশ কয়েক বছর কেটেছে তাঁর। এর মাঝে সেভাবে তাঁকে ছোট পর্দায় দেখা যায়নি।

দীর্ঘ সময় পরে সেই মিমিই আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়, তবে এবার অভিনয়ে নয়।এবার বিশেষ অতিথি হিসেবে একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাঁকে। টেলিভিশনের একটি রিয়ালিটি শো এর বিশেষ পর্বে অতিথি হয়ে হাজির থাকবেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বাঙালি গৃহিনীদের নিয়ে এই শো। এই অনুষ্ঠানের সঞ্চালনায় দেখা যায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে।

ইতিমধ্যেই এই শোয়ের দ্বিতীয় সিজনের মান্থলি ফিনালের সময় এসে গিয়েছে। জানুয়ারি মাসের চূড়ান্ত পর্বটি সম্প্রচারিত হবে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধ্যা সাতটায়।

দীর্ঘদিন পরে ছোটপর্দায় মিমির এই উপস্থিতি দর্শকদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment