---Advertisement---

Neha Kakkar: সঙ্গীত জগৎকে ‘আলবিদা’ নেহা কক্করের? সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কিন্তু কেন?

January 20, 2026 2:24 PM
neha kakkar
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় আচমকাই আবেগঘন পোস্ট ঘিরে তোলপাড়। সঙ্গীত শিল্পী নেহা কক্কর নাকি সঙ্গীত জগৎকে ‘আলবিদা’ জানালেন। সকলেই স্তম্ভিত হয়ে ওঠেন ওই খবরে।

সোমবার সকলকে চমকে দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিকে ‘আলবিদা’ জানানোর পোস্ট নেহা কক্করের! পেশাগত জীবনের সব দায়-দায়িত্ব থেকেও নাকি অব্যাহতি চেয়েছেন গায়িকা। কাতর কণ্ঠে নেহা জানান,“সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!” এহেন পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, আচমকাই কেন মিউজিক কেরিয়ারকে বিদায় জানালেন নেহা?

আবার একাংশের কৌতূহল, ঠিক কোন কারণে সঙ্গীত দুনিয়া থেকে বাণপ্রস্থে গেলেন গায়িকা? আপাতত বিনোদন দুনিয়ায় নেহা কক্করকে নিয়ে চর্চার অন্ত নেই। ঠিক কী লিখেছেন গায়িকা? ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি নেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আদৌ কোনওদিন ফিরব কিনা আমি নিশ্চিত নই।”

এখানেই শেষ নয়! পরের পোস্টে গায়িকা লেখেন, “পাপারাৎজি এবং অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এইসময়ে আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনও ক্যামেরা নয়, প্লিজ! এটা আমার অনুরোধ। আমার শান্তির জন্য আপনারা অন্তত আমাকে এটুকু রেহাই দিতেই পারেন।”

এমন পোস্ট থেকেই স্পষ্ট যে এবার ‘নির্বাসনে’র পথে হাঁটতে চাইছেন নেহা কক্কর! কিন্তু কেন? এখনও তা অন্ধকারে। যদিও কতটা কতটা সত্যতা রয়েছে ওই পোস্টে বা তিনি কি বলতে চেয়েছেন, তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্টে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment