রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুম্বই ফিল্ম সিটিতে আগুন, ‘রামায়ণ’ থেকে ‘পতি পত্নী অউর পঙ্গা ২’, ক্ষতিগ্রস্ত একাধিক সেট

Published on: October 6, 2026
---Advertisement---

মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় ফের প্রশ্নের মুখে শুটিং সেটের অগ্নিনিরাপত্তা। প্রাইম ফোকাস স্টুডিয়োর ভিতরে তৈরি ‘পতি পত্নী অউর পঙ্গা সিজন ২’-এর সেটে আগুন লাগে। পাশাপাশি থাকা আরও কয়েকটি সেটেও আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল ‘MTV Hustle 5’ এবং রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর শুটিংয়ের সেটও। আগুনের জেরে চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। তবে ঘটনায় কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি।(Pati Patni Aur Panga 2)

একাধিক সেটে ছড়িয়ে পড়ে আগুন

সোমবার সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সিটিতে আগুন লাগার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ‘Pati Patni Aur Panga 2’-এর সেটে আগুন লাগে। পরে তা ‘MTV Hustle 5’-এর সেটেও ছড়িয়ে পড়ে। প্রাইম ফোকাস স্টুডিয়োর পিছনের অস্থায়ী সেটের PCR ইউনিট, শুটিংয়ের সরঞ্জাম, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক তার ও কেবল, AC ইউনিট এবং কাঠের তক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় শুটিং। (Pati Patni Aur Panga 2)

‘রামায়ণ’-এর সেটেও আগুন

‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’ ছবির শুটিংয়ের জন্য ব্যবহৃত স্টুডিয়োর বাইরে একটি তাঁবুতেও আগুন লাগে। ফলে একই এলাকায় একাধিক শুটিং সেট অগ্নিকাণ্ডের কবলে পড়ায় আতঙ্ক ছড়ায়। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি জানান, কয়েক দিন আগেও কাছাকাছি এলাকায় আগুনের ঘটনা ঘটেছিল। এরপর প্রযোজকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করা হয়েছিল। (Pati Patni Aur Panga 2)

অগ্নিনিরাপত্তা নিয়ে সরব AICWA

এই ঘটনার পর অগ্নিনিরাপত্তা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের অভিযোগ, ‘পতি পত্নী অউর পঙ্গা ২’-এর সেটে যথাযথ অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। তাদের দাবি, খরচ কমাতে গিয়ে অনেক সময় প্রযোজক, চ্যানেল এবং প্রোডাকশন হাউস নিরাপত্তার নিয়ম উপেক্ষা করে। অথচ ফিল্ম সিটিতে প্রতিদিন হাজার হাজার শিল্পী ও কর্মী কাজ করেন।

FIR এবং তদন্তের দাবি

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে AICWA। চ্যানেল, প্রযোজক এবং সংশ্লিষ্ট প্রোডাকশন হাউসের বিরুদ্ধে FIR করার দাবিও উঠেছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন। কীভাবে আগুন লাগল এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

নিয়মিত ফায়ার অডিটের দাবি

AICWA-র দাবি, ফিল্ম সিটিতে শুটিং করা প্রতিটি প্রযোজনায় নিয়মিত ফায়ার অডিট বাধ্যতামূলক করতে হবে। রাখতে হবে প্রশিক্ষিত ফায়ার সেফটি কর্মী এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম। নিরাপত্তার নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রোডাকশনের লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছে সংগঠন। তাদের বক্তব্য, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সতর্কবার্তা। (Pati Patni Aur Panga 2)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now