রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

তামান্নার সঙ্গে সাতপাকে মোহসিন খান, প্রকাশ্যে এল বিয়ের প্রথম ছবি

Published on: October 5, 2026
---Advertisement---

রবিবার হঠাৎই অনুরাগীদের চমকে দিলেন ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’-এর অভিনেতা মোহসিন খান। প্রকাশ্যে এল তাঁর বিয়ের ছবি। ছবিতে তামান্নাকে ভালোবেসে জড়িয়ে ধরে থাকতে দেখা গেল অভিনেতাকে। কালো-সাদা টাক্সিডোয় মোহসিন। আর তামান্নার পরনে ছিল সুন্দর ঐতিহ্যবাহী পোশাক। (Mohsin Khan Wedding) ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে মোহসিন লিখেছেন, “The Day MashaAllah।”- ছবিটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের আরও বেশ কিছু ছবি ও ভিডিয়ো। সেখানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মোহসিন ও তামান্নাকে আনন্দ করতে দেখা যায়। একটি ভিডিয়োতে দু’জনকে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে। ঘরোয়া এবং ঘনিষ্ঠ পরিবেশেই বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে জানা গিয়েছে। (Mohsin Khan Wedding)

অগস্টে বাগদান

মোহসিন খান এবং তামান্না চলতি বছরের অগস্টে তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন। সেই সময় বাগদানের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। তামান্নাকে ” নিজের মানুষ ” বলে উল্লেখ করে আবেগঘন বার্তাও লিখেছিলেন তিনি। মোহসিন জানিয়েছিলেন, প্রথমবার তামান্নার সঙ্গে দেখা হওয়া, তাঁর হাত ধরা এবং তামান্নার গাওয়া একটি গান—এই ছোট ছোট মুহূর্তেই তিনি বুঝেছিলেন, তামান্নাই তাঁর জীবনের বিশেষ মানুষ। একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্নের কথাও সেই পোস্টে লিখেছিলেন অভিনেতা। (Mohsin Khan Wedding)

‘কার্তিক’ হিসেবেই জনপ্রিয়

‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’-এ কার্তিক গোয়েঙ্কার চরিত্রে অভিনয় করে টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা পান মোহসিন। শিবাঙ্গী জোশীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়। পর্দার এই জুটি টেলিভিশনের অন্যতম পরিচিত জুটিতে পরিণত হয়। এছাড়াও ‘মেরি আশিকি তুম সে হি’, ‘ড্রিম গার্ল—এক লড়কি দিওয়ানি সি’ এবং ‘প্যায়ার তুনে ক্যা কিয়া’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন মোহসিন। ২০২৪ সালের ওয়েব সিরিজ ‘জব মিলা তু’-তে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। (Mohsin Khan Wedding)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now