---Advertisement---
lifezone nursing home

ঋণ শোধের মামলায় আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন Sonu sood

February 11, 2026 1:14 PM
---Advertisement---

আইনি জটে রাজপাল। ঋণ শোধ করতে না পারার অভিযোগে তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হয় তাঁকে। এই ঘটনার মাঝেই রাজপালের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থনের বার্তা দিলেন অভিনেতা সোনু সুদ। (Sonu sood)

এই পরিস্থিতিতে রাজপালের পাশে দাঁড়ালেন সোনু। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, রাজপাল একা নন। সোনুর বক্তব্য, ইন্ডাস্ট্রির উচিত এমন সময়ে এক হয়ে পাশে থাকা। কারণ, জীবনে সমস্যা যে কারও হতে পারে। আর সেই সময় সহকর্মীদের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। (Sonu sood)

সোনু তাঁর পোস্টে রাজপালের কাজের প্রশংসাও করেন। তিনি লেখেন, ‘রাজপাল দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা এবং বহু বছর ধরে দর্শকদের অনেক ভাল কাজ উপহার দিয়েছেন। তবে কখনও কখনও সময় এমন আসে, যখন সব কিছু ওলটপালট হয়ে যায়।’ সোনু আরও জানান, তাঁর ছবিতে রাজপাল অভিনয় করবেন। তাঁর মতে, এই সময় পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের এক হয়ে দাঁড়ানো উচিত, যাতে বোঝানো যায়—ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের বাইরেও সম্পর্ক এবং দায়িত্ববোধ রয়েছে। (Sonu sood)

সূত্রের খবর, এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অভিযোগ, রাজপাল এবং তাঁর স্ত্রী প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই টাকা শোধ করা হয়নি। ২০১৮ সালে চেক বাউন্স মামলায় রাজপাল ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সম্প্রতি রাজপাল টাকা দেওয়ার জন্য আরও সময় চাইলে হাই কোর্ট তা খারিজ করে দেয়। আদালতে রাজপালের আইনজীবী জানান, ৫০ লক্ষ টাকা জোগাড় হয়েছে এবং বাকি টাকা শোধ করতে আরও এক সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু আদালত সময়সীমা বাড়ায়নি। শেষ পর্যন্ত ২ ফেব্রুয়ারি বিকেল ৪টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।(Sonu sood)

https://hindustannewspoint.com/india-news/url-rajpal-yadav-surrenders-at-tihar-jail-after-court-order/


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment