---Advertisement---
lifezone nursing home

Ranbir Kapoor Ramayana Teaser: প্রকাশ্যে ‘রামায়ণ’-র প্রথম ঝলক, ‘রাম’ রূপে রণবীরের জাদু, টিজারেই মুগ্ধ দর্শক

April 2, 2026 3:01 PM
Ranbir Kapoor Ramayana Teaser
---Advertisement---

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি Ramayana, Part 1’-এর টিজার। প্রায় ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। টিজারে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের দৈবিক উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। দৃশ্যায়ন, ভিএফএক্স এবং আবহ সঙ্গীত- সব মিলিয়ে অসাধারণ এই টিজার ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। (Ranbir Kapoor Ramayana Teaser)

বৃহস্পতিবার, হনুমান জয়ন্তীর বিশেষ দিনে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির টিজার প্রকাশ পেল। এর আগে ছবির প্রথম ঝলক লস অ্যাঞ্জেলেসে দেখানো হলেও, টিজার মুক্তি পাবে ২ এপ্রিল, এমনটাই জানিয়েছিলেন নির্মাতারা। টিজারে ভগবান রামকে ঘিরে লেখা একটি আবেগঘন বার্তাও শোনা যায়, যেখানে তাঁকে সনাতন ধর্মের ‘রক্ষাকর্তা’ ও ‘নায়ক’ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই ছবিটি রণবীর কাপুরের অভিনয় জীবনের অন্যতম বড় বাজেটের প্রজেক্ট। যদিও ‘রামায়ণ’-এর গল্প সবারই জানা, তবু নতুন করে এই মহাকাব্যকে এক অনন্য রূপ দিতে চেয়েছেন নির্মাতারা। টিজারে সীতা ও লক্ষ্মণের ঝলক দেখা গেলেও মূল ফোকাস রামের ওপরই রাখা হয়েছে। শেষে রাবণের একটি সংক্ষিপ্ত উপস্থিতি দেখানো হলেও মুখ দেখানো হয়নি।

Ranbir Kapoor: ‘রামায়ণ’ মুক্তির আগে বিশেষ অনুষ্ঠান, আবেগঘন বার্তা রণবীরের

পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এই গল্প শুধু ভালো-মন্দের লড়াই নয়, বরং সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বের কথাও বলে। অন্যদিকে রামের চরিত্রে অভিনয় নিয়ে রণবীর কাপুর বলেন, তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে নয়, বরং তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করেছেন। উল্লেখ্য এর আগে ছবির ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে ভগবান রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ বলে উল্লেখ করেছিলেন রণবীর।(Ranbir Kapoor Ramayana Teaser)

টিজার প্রকাশের পর ঠিকই দর্শকদের মধ্যে উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। কেউ বলছেন টিজার দেখে ‘গায়ে কাঁটা দিচ্ছে’, কেউ আবার টিজারের নির্দিষ্ট কোনও একটি দৃশ্যের প্রশংসা করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, এই টিজার বারবার দেখতে ইচ্ছে করছে।

সব মিলিয়ে টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। চলতি বছরে নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। বড় পর্দায় এই মহাকাব্যিক কাহিনি দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন সকলে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment