---Advertisement---

ইন্ডিয়া ছেড়ে ভারত, নাম বদলের পরে AIFF, হাল বদলাবে?

June 20, 2026 11:22 PM
---Advertisement---

নতুন মরশুম শুরুর আগেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা AIFF। একদিকে যেমন সংস্থার নাম বদলের পরিকল্পনা করা হচ্ছে, তেমনই ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর সূচি ও প্রতিযোগিতা কাঠামো নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। ভারতীয় ফুটবলের প্রশাসনিক ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই দুই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (AIFF Name Change)

AIFF সূত্রে খবর, দেশের নাম ‘ভারত’-এর ব্যবহারকে আরও গুরুত্ব দিতেই সংস্থার নাম পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। সেই প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) পরিবর্তে সংস্থার নাম হতে পারে ‘ফুটবল ফেডারেশন অফ ভারত’ (FFB)। সংশ্লিষ্ট মহলে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রস্তাবটি অনুমোদন পেলে ভারতীয় ফুটবলের প্রশাসনিক সংস্থা নতুন পরিচয়েই কাজ করবে। (AIFF Name Change)

অন্যদিকে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ মরশুমের ISL শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের শীর্ষস্থানীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার নতুন সংস্করণ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে শুধু সূচি ঘোষণা নয়, লিগের ভবিষ্যৎ কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। (AIFF Name Change)

জানা গিয়েছে, ISL এর প্রতিযোগিতা ফরম্যাট, অংশগ্রহণকারী দলের সংখ্যা, সূচি এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আগামী সপ্তাহেই চূড়ান্ত আলোচনা হতে পারে। বর্তমানে ISL জিনিয়াস স্পোর্টসের উত্তরের অপেক্ষায় রয়েছে। সেই মতামত হাতে পাওয়ার পর বিষয়টি ISL এর ম্যানেজিং কমিটির বৈঠকে তোলা হবে। (AIFF Name Change)

এই কমিটিতে ISL-এ অংশ নেওয়া ক্লাবগুলির প্রতিনিধিদের পাশাপাশি AIFF-এর তিনজন শীর্ষ আধিকারিকও রয়েছেন। বৈঠকে লিগকে আরও প্রতিযোগিতামূলক ও উন্নত করে তোলার লক্ষ্যে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবল মহলের একাংশের মতে, আগামী সপ্তাহের এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ দিকনির্দেশ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। ফলে এখন নজর AIFF এবং ISL পরিচালন কমিটির পরবর্তী ঘোষণার দিকে। (AIFF Name Change)

আরও পড়ুন :- ফের দিল্লির পথে ঋষভ পন্থ, ১২ কোটি টাকার বেতন কমিয়েই ট্রেডের পথে তারকা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment