‘মন্নত’ নামটা শুনলেই যে সুবিশাল সমুদ্রমুখী বাংলোর কথা মনে পড়ে তার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ‘শাহরুখ ফ্যান’দের আবেগ। ‘মন্নত’ এক স্বপ্নের নাম, বলিউডের মুকুটহীন রাজার সাম্রাজ্যের প্রতীক (Shahrukh Khan Mannat House)। শূন্য থেকে শুরু করে অগুনতি দর্শকের মন জয় করার গল্পের সাক্ষী মুম্বইয়ের এই বাড়ি। মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকার অবস্থিত এই প্রাসাদ সমান বাড়ি, এক মধ্যবিত্ত ছেলের কিং অফ রোমান্স হয়ে ওঠার গল্প। তাই তো আজও প্রতিদিন এই বাড়ির সামনে অনুরাগীরা ভিড় করেন কিং খানকে এক ঝলক দেখার জন্য।
ফৌজি থেকে DDJL
তবে শুরুর দিকের পথটা এতটা মসৃণ ছিল না। ১৯৮০-তে দিল্লি থেকে মুম্বইয়ে এসে প্রথমে টেলিভিশনের ‘ফৌজি’ ধারাবাহিক দিয়ে নিজের যাত্রা শুরু করেন শাহরুখ। তারপর ধীরে ধীরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘চক দে ইন্ডিয়া’র মতো সিনেমা দিয়ে বলিউডে নিজের পরিচয় তৈরি করেন তিনি। পর্দার অসাধারণ অভিনয়ের সঙ্গে বাদামী দুই চোখ আর গালে টোল পরা সেই ছেলেটাই অবলীলায় জয় করে নিল হাজার হাজার দর্শকের মন। এরপরে খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি, শুধু ক্যারিয়ারই ন,য় বলিউডে শাহরুখের এই উত্থান বদলে দিয়েছিল তাঁর স্বপ্নগুলোকেও। (Shahrukh Khan Mannat House)
২০০১ সালে মুম্বইতে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে একটি পুরনো ঐতিহ্যবাহী বাংলো কিনে নেন শারুখ। তখন বাড়িটার নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। পরে তিনি সেই নাম বদলে রাখেন ‘মন্নত’।
একই সিনেমা থেকে জনপ্রিয়তা, দুজনেরই মৃত্যু জলে ডুবে, রাহুল ও জুবিনের জীবনে কাকতালীয় মিল
Shahrukh Khan Mannat House: ‘ইয়েস বস’এর স্বপ্নই বাস্তবে ‘মন্নত’
‘ইয়েস বস’ ছবির শুটিংয়ের সময় আরব সাগরের দিকে মুখ করা একটি সুন্দর বাংলো দেখে শাহরুখ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তখনই নিজের মনে ঠিক করে ফেলেন, একদিন এই বাড়ির মালিক তিনি হবেন। কোনও সাধারণ মানুষ এমন স্বপ্ন দেখলে সত্যি হতো কি না তা বলা মুশকিল। কিন্তু শাহরুখ তো ম্যাজিশিয়ান, তাই যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নই পরে বাস্তবে পরিণত হয়। যে বাংলোকে একদিন দূর থেকে দেখেছিলেন আজ সেই বাড়ির নামই ‘মন্নত’। যার বর্তমান মূল্য প্রায় ২০০ কোটি। ভারতের কিংবদন্তি তারকাদের বাড়িগুলির মধ্যে অন্যতম এটি। (Shahrukh Khan Mannat House)
‘মন্নত’-এর অন্দরে
শারুখপত্নী গৌরির নিজের হাতের ছোঁয়ায় সাজানো বাড়ির প্রতিটি কোণা। পেশায় ইন্টিরিওর ডিজাইনার গৌরির ব্যক্তিগত ছাপ ঘরের সজ্জায় স্পষ্ট ফুটে ওঠে। ছেলেমেয়ে এবং শাহরুখের পছন্দকে মাথায় রেখেই সেজে উঠেছে ‘মন্নত’। বাড়িতে রয়েছে গণেশ মূর্তি, মার্বেলের রাধা কৃষ্ণ- যা বাড়ির শোভা আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

‘মন্নত’-এর বিশেষ ছাদ
এই বাড়ির ছাদটি একদিকে যেমন পরিবারের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জায়গা, অন্যদিকে তেমনই ভক্তদের সঙ্গে যোগাযোগেরও একটি মাধ্যম। প্রতিবছর বিশেষ দিনগুলিতে যেমন ঈদ বা ২ নভেম্বর জন্মদিনে এখান থেকেই ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন কিং খান। (Shahrukh Khan Mannat House)
‘মন্নত’: স্বপ্নপূরণের আরেক নাম
দিল্লির ছাপোষা সাধারণ জীবন থেকে মুম্বইয়ে সমুদ্রের ধারে বিশাল প্রাসাদ শাহরুখ খানের এই যাত্রা বারবার মনে করিয়ে দেয় শুধুমাত্র জেদ আর কঠোর পরিশ্রম দিয়ে সব স্বপ্নইপূরণ করা যায়। গৌরি খানের এই পরিকল্পনায় এবং কাইফ ফাকুইয়ের সহযোগিতায় তৈরি হওয়া এই ‘মন্নত’, এমন নিখুঁত রূপ নিতে প্রায় এক দশক সময় নিয়েছে। অসাধারণ শিল্প কর্মের সঙ্গে আধুনিক বিলাসিতা মিলিয়ে তৈরি এই বাড়ির সাদা স্তম্ভ, কালো গেট শুধু শাহরুখের ঠিকানা নয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগুনতি ভক্তদের প্রিয় ডেস্টিনেশন ও বটে। (Shahrukh Khan Mannat House)
যতদিন এই স্বপ্নপুরী মুম্বইতে সমুদ্রের ধারে এই সাদা বাংলো দাঁড়িয়ে থাকবে ততদিন আরও হাজারো ছেলে মেয়ে নতুন স্বপ্ন দেখার সাহস পাবে।













