---Advertisement---

Govinda-Sunita Ahuja: “স্বামী হিসেবে চাই না” গোবিন্দাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য স্ত্রী সুনীতার, ফাটল?

April 26, 2026 5:49 PM
---Advertisement---

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দাকে নিয়ে ফের চর্চায় তাঁর স্ত্রী সুনীতা আহুজা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পরের জন্মে তিনি গোবিন্দার মতো একজন ছেলে চাইবেন ঠিকই, কিন্তু স্বামী হিসেবে আর কখনই চান না। (Govinda-Sunita Ahuja)

সাক্ষাৎকারে সুনীতা বলেন, গোবিন্দ একজন অত্যন্ত ভালো মানুষ এবং পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধও যথেষ্ট। সন্তানদের প্রতি তাঁর ভালোবাসারও প্রশংসা করেন তিনি। সেই কারণেই তিনি বলেন, গোবিন্দর মতো ছেলে পেলে তিনি খুশি হবেন। তবে স্বামী হিসেবে গোবিন্দাকে আর চান না বলে সাফ জানিয়ে দেন তিনি।

তবে স্বামী হিসেবে কেন আর চান না অভিনেতাকে? সেই প্রশ্নের উত্তরে সুনীতা সোজাসাপ্টা জবাব দেন। তিনি জানান গোবিন্দা তাঁর কাজ এবং ব্যস্ততাকে এতটাই প্রাধান্য দিতেন যে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারতেন না। বিয়ের পর অনেক সময়ই তিনি নিজেকে একা অনুভব করেছেন বলে জানান সুনীতা। স্বামীর কাছ থেকে যে সময়, সঙ্গ এবং মনোযোগ তিনি প্রত্যাশা করেছিলেন, তা সবসময় পাননি।(Govinda-Sunita Ahuja)

তিনি আরও বলেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে গোবিন্দা শুটিং বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন। ফলে সংসারের বেশিরভাগ দায়িত্ব একাই সামলাতে হয়েছে তাঁকে। যদিও এই আক্ষেপ প্রকাশের মধ্যেও স্বামীর প্রতি সম্মান বজায় রেখেছেন সুনীতা। দীর্ঘ ৩৭-৩৮ বছরের দাম্পত্য জীবনে গোবিন্দা-সুনীতার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছে। এই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের খোলামেলা অভিজ্ঞতা শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সুনীতা আহুজা।

তাঁর এই মন্তব্য ঘিরে বলিউড মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, মজার ছলে বলা হলেও এর মধ্যে দাম্পত্য জীবনের না পাওয়া এবং আক্ষেপের সুর স্পষ্ট। কেউ কেউ বলছেন, ৪০ বছরের সংসারে এমন খোলাখুলি স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে তাঁদের সম্পর্ক নিয়ে। (Govinda-Sunita Ahuja)

এখনও পর্যন্ত গোবিন্দা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে সুনীতার এই সাক্ষাৎকার বলিউডের ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন : Archana Puran Singh: ফ্রি ট্রায়ালের ফাঁদে উধাও বিপুল টাকা, অনলাইন প্রতারণার শিকার অর্চনা পুরণ সিংহের ছেলে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Govinda-Sunita Ahuja: “স্বামী হিসেবে চাই না” গোবিন্দাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য স্ত্রী সুনীতার, ফাটল?”

Leave a Comment