বিরাট কোহলির ‘লাইক’ বিতর্কে মুখ খুললেন জার্মান মডেল, কী বললেন তিনি?এবারের আইপিএলে শুরুটা ভালোই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফর্মে আছেন বিরাট কোহলিও। তবে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। সম্প্রতি এক জার্মান মডেল ও ইনফ্লুয়েন্সারের পোস্টে বিরাটের লাইক ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও ঘটনাটি সত্যি নাকি কোনও ‘টেকনিকাল গ্লিচ’ সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। তবে ঘটনায় নেটিজেনদের তির্যক মন্তব্য এসেই চলেছে। এরই মধ্যে এবার সেই বিতর্ক নিয়ে সরব হয়েছেন ওই জার্মান মডেল ও ইনফ্লুয়েন্সার ‘LizLaz’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, বিরাট কোহলি ওই জার্মান মডেলের একটি বোল্ড লুকের ছবিতে ‘লাইক’ করেছিলেন। তবে কিছু সময়ের মধ্যেই সেই লাইকটি আবার সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাটি সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। (Virat Kohli Controversy)
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হলেও, পরে নিজেই মুখ খোলেন ওই জার্মান মডেল। তিনি জানান, হঠাৎ করে এত বড় বিষয় হয়ে যাবে, তা তিনি একেবারেই ভাবেননি। ঘুম থেকে উঠে তিনি দেখেন, বিষয়টি নিয়ে সর্বত্র খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তাঁকে মেসেজ করতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, বিরাট কোহলি ঠিক কখন ছবিটি লাইক করেছিলেন, সেটাও তিনি জানতেন না, সমাজমাধ্যমের মাধ্যমেই বিষয়টি জানতে পারেন। এমন একটি ছোট্ট বিষয়ে হঠাৎ করে এত মানুষের নজর পড়ায় তিনি অবাক হয়ে যান। (Virat Kohli Controversy)
তবে এই ঘটনায় তিনি মোটেই নারাজ নন। বরং এই পুরো ঘটনার জন্য তিনি কোহলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করলেও ওই মডেলের কথায়, তাঁর একটি ছবিতে ভারতীয় ক্রিকেট তারকার লাইক দেখে খুশিই হয়েছিলেন তিনি। তবে কোহলি পরে লাইক তুলে নেওয়ায় তাঁর বরং একটু খারাপই লেগেছে। তিনি বলেন, “আমার ওঁর জন্য খারাপই লেগেছে,” কারণ এমন একটি ছোট বিষয় এত বড় সমালোচনা হয়ে যাবে, সেটা হয়তো কোহলির উদ্দেশ্য ছিল না।
TCS Nashik Incident: অন্তঃসত্ত্বা, আগাম জামিনের আবেদন TCS কাণ্ডে অভিযুক্ত পলাতক নিদা খানের
উল্লেখ্য, বিরাট কোহলিকে ঘিরে এই বিতর্ক প্রথম নয়। এর আগেও ২০২৫ সালে অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার অভনীত কৌর এর ছবিতে কোহলির ‘লাইক’ নিয়ে একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে তখনও ব্যাপক শোরগোল পড়েছিল। তখন যদিও ঘটনাটিকে ‘অ্যালগরিদম’ এবং তাঁর ‘টিমের ভুল’ বলে সাফাই দিয়েছিলেন বিরাট। তবে বছর ঘুরতে না ঘুরতেই আবারও এক সমালোচনার মুখে অনুষ্কাপতি। (Virat Kohli Controversy)
সব মিলিয়ে, ভারতীয় তারকা ব্যাটারের একটি সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কীভাবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই একটি জলজ্যান্ত উদাহরণ।












1 thought on “Virat Kohli Controversy: বিরাট কোহলির ‘লাইক’ বিতর্কে মুখ খুললেন জার্মান মডেল, কী বললেন তিনি?”