রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বয়স সংখ্যা মাত্র…ভোর ৪টে পর্যন্ত কাজ করতেন, জানালেন বিগ বি

Amitabh Bachchan
---Advertisement---

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নামটাই যথেষ্ট। এক সময় বলিউড দাপিয়ে বেরিয়েছিলেন। ৮৩ বছর বয়সেও কাজের কোনও কমতি নেই। বয়স শুধু সংখ্যা মাত্র। সম্প্রতি এক ভ্লগে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। পাশাপাশি সমাজমাধ্যমে একটি পোস্টও করেন তিনি।

পোস্টে তিনি তাঁর কর্মক্ষেত্রের প্রসঙ্গ তুলে বলেন, “ভোর ৪টা পর্যন্ত কাজ করেছি। এখন আবার নতুন দিনের কাজের জন্য তৈরি। সবাই ভালো থাকুন, প্রচন্ড গরমে সাবধানে থাকুন এবং শরীরকে পর্যাপ্ত জল দিয়ে সুস্থ রাখুন।” তবে শুধু তিনি এখানেই থেমে থাকেননি। তিনি জীবনের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। তাঁর মতে, জীবনের প্রতিটি সমস্যাই আসলে নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়।

তিনি আরও লেখেন, “প্রতিটি দিনই শেখার দিন। জীবনে যে সমস্যাগুলো আসে, সেগুলো কখনও কখনও আমাদের আরও জ্ঞানী এবং পরিণত হতে সাহায্য করে। সমস্যা না থাকলেও শেখা সম্ভব, কিন্তু সমস্যা এলে তার মাধ্যমে জীবনের নানা দিক আরও ভালোভাবে বোঝা যায়।”

নিয়মিত তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে ভক্তরা জড়ো হন। প্রতি রবিবার সকালে শত শত ভক্ত তাঁর বাড়ির সামনে আসেন শুধু এক বার তাঁকে দেখার জন্য।

অমিতাভ বচ্চন প্রায়শই তাঁর ভ্লগটিতে নিজের ব্যক্তিগত ভাবনা ও দার্শনিক চিন্তাভাবনা এবং পেশাগত জীবনের নানা খবরাখবর জানানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। আশি বছর বয়সেও এই অভিনেতা ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত ব্যক্তিত্ব, যিনি একইসঙ্গে চলচ্চিত্রের কাজ, ব্র্যান্ডের সঙ্গে দায়বদ্ধতা এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখেন (Amitabh Bachchan)।

কিছুদিন আগেই অভিনেতা গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অসুস্থ হওয়ার আগে অমিতাভ বচ্চনকে শেষবার ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাডুকোন এবং কমল হাসান। অশ্বত্থামার চরিত্রে বিগ বি-র অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। ছবিটি বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকারও বেশি আয় করে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment