---Advertisement---

Zakir Khan: লাইভ শো থেকে বিরতি জাকির খানের, কেন এমন সিদ্ধান্ত?

January 21, 2026 2:41 PM
zakir khan
---Advertisement---

স্ট্যান্ড-আপ কমেডি থেকে বিরতির ঘোষণা করলেন Zakir Khan। তাঁর এই সিদ্ধান্তে অনুরাগীরা বেশ চমকে গিয়েছেন। কেরিয়ারের মধ্যগগনে এসে কেউ এরকম সিদ্ধান্ত নিতে পারেন তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে।

তিনি এই ইঙ্গিত অবশ্য অনেকদিন আগেই দিয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই কম শো, অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। এবার হায়দরাবাদের মঞ্চে দাঁড়িয়ে যখন জাকির নিজেই জানালেন, তিনি কয়েক বছরের জন্য বিরতি নিতে চলেছেন, তখন অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না।

আবেগঘন কণ্ঠে জাকির বলেন, “আমি তিন, চার, এমনকি পাঁচ বছরের জন্যও ব্রেক নিতে পারি। ২০২৮-২৯, হয়তো ২০৩০ পর্যন্ত। শুধু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য।” দর্শকদের কৃতজ্ঞতা জানান তিনি পাশে থাকার জন্য।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একটানা পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া শরীর। গত দশ বছরে নিরবচ্ছিন্ন ট্যুর, দিনে দুই-তিনটে শো, নির্ঘুম রাত, ভোরের ফ্লাইট, অনিয়মিত খাওয়া—সব মিলিয়ে প্রায় এক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ চালিয়ে গিয়েছেন, কারণ তখন থামার সুযোগ ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিজেকে বাঁচানো দরকার।

ইনস্টাগ্রাম স্টোরিতে জাকির জানিয়েছেন, ২০ জুন পর্যন্ত প্রতিটা শো-ই তাঁর কাছে একেকটা উদযাপন। সব শহরে যাওয়া সম্ভব হবে না, তাই যাঁরা পারবেন, একটু বেশি চেষ্টা করে শো দেখতে আসুন—এই তাঁর অনুরোধ।

‘পাপা ইয়ার’ ট্যুরের মাধ্যমে বরোদা থেকে কলকাতা, বেঙ্গালুরু থেকে যোধপুর—দেশজুড়ে হাসি ছড়িয়েছেন তিনি। কিন্তু এবার সেই হাসির আড়াল থেকে নিজের শরীরকে সময় দিতে চান জাকির।

মঞ্চ তাঁর সবচেয়ে বড় ভালোবাসা। তবু এই বিরতি প্রমাণ করে দেয়, কখন থামতে হবে—সেই সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও একজন শিল্পীর বড় পরিচয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment