প্রতিটি পরিবারেই ছোটখাটো ঝগড়া-বিবাদ থাকে। কিন্তু সেই অশান্তি যখন সম্পর্কের মাধুর্য নষ্ট করে, তখন চিন্তা বাড়ে। (Maha Navami Rituals) দুর্গাপুজোর মহানবমীতে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি কয়েকটি বিশেষ নিয়ম পালনের পরামর্শ দেন জ্যোতিষশাস্ত্রবিদরা। তাঁদের বিশ্বাস, এই আচারগুলি মেনে চললে সংসারে সুখ-শান্তি বজায় রাখতে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। জেনে নিন, মহানবমীতে কোন ৮টি নিয়ম মেনে চলার কথা বলা হয়।
১. দিন শুরু হোক পরিচ্ছন্নতায়
(Maha Navami Rituals) মহানবমীতে স্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন। প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে সাদা ও কালো পোশাক এড়িয়ে উজ্জ্বল বেগুনি রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়।
২. দেবীকে নিবেদন করুন ফল ও বেলপাতা
মহানবমীতে দেবী দুর্গার পুজোয় ন’রকম ফল অর্পণ করতে পারেন। সঙ্গে নিবেদন করা যায় মিষ্টি। পাশাপাশি, ভক্তিভরে দেবীকে ১০৮টি বেলপাতা দিতে পারেন। (Maha Navami Rituals)
৩. অঞ্জলিতে থাকুক বিশেষ ফুল
নবমীর অঞ্জলিতে অপরাজিতা ও পদ্মফুল নিবেদন করার পরামর্শ দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে মানসিক শান্তি ও ইতিবাচক অনুভূতি লাভ করা যায়।
৪. হোম-আরতি ও কয়েকটি বিশেষ উপাচার
(Maha Navami Rituals) এই দিনে প্রতিমার সামনে হোম ও আরতিতে অংশ নেওয়ার কথা বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হোমের ছাই বাড়িতে রাখা যেতে পারে। পাশাপাশি, বাড়িতে শঙ্খ ও ফিটকিরি আনার এবং ন’মুখী রুদ্রাক্ষ রাখার পরামর্শও দেন জ্যোতিষশাস্ত্রবিদরা। সম্ভব হলে দেবী প্রতিমার পা স্পর্শ করে প্রণাম করুন। দেবীর পায়ে ছোঁয়ানো হলুদ সুতো হাতে বাঁধতে পারেন।
বিশ্বাস অনুযায়ী, (Maha Navami Rituals) মহানবমীর এই আচারগুলি সংসারে সুখ-শান্তি বজায় রাখার কামনায় পালন করা হয়। তবে পারিবারিক অশান্তি দূর করতে পুজো-অর্চনার পাশাপাশি প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও বোঝাপড়া। দেবীর আরাধনার দিনে তাই প্রার্থনা হোক, সংসারে ফিরে আসুক শান্তি, সম্পর্কের বাঁধন হোক আরও দৃঢ়।
‘যোদ্ধা সীতা’ রূপে সাই পল্লবী, ‘রামায়ণ’-এর নতুন প্রোমো ঘিরে চর্চা তুঙ্গে












2 thoughts on “সংসারে অশান্তি দূরে মহানবমীতে কী করবেন? রইল ৪টি নিয়ম”
Comments are closed.