ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নবমীর রাতে শত্রুবলি! কী এই রহস্যময় প্রথা, কেনই বা পালন করা হয়?

Shatru Bali Ritual
---Advertisement---

দুর্গাপুজো মানেই আনন্দ, আরাধনা আর উৎসবের আবহ। কিন্তু এই উৎসবের আড়ালেই লুকিয়ে রয়েছে প্রাচীন তন্ত্রসাধনা ও নানা রহস্যময় আচার। (Shatru Bali Ritual) তারই একটি হল ‘শত্রুবলি’। মহানবমীর রাতে কিছু বনেদি পরিবারে নিভৃতে পালিত এই প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রীয় বিধান ও বিশেষ ধর্মীয় বিশ্বাস।
যজ্ঞের সঙ্গে দুর্গাপুজোর যোগ

দেবীপুরাণে দুর্গাপুজোকে অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। এর অন্তরালে রয়েছে বিশ্বরক্ষার আকুতি এবং অশুভ শক্তিকে পরাজিত করার ভাবনা। পুষ্পাঞ্জলি কিংবা নতুন জামার আনন্দের বাইরেও দুর্গোৎসবের নানা প্রাচীন আচার নিজস্ব গুরুত্ব বহন করে। (Shatru Bali Ritual) শত্রুবলি তারই এক বিরল উদাহরণ।

কীভাবে হয় শত্রুবলি?

(Shatru Bali Ritual) এটি পশুবলি নয়। কালিকাপুরাণের ৬৭ তম অধ্যায়ে এই আচারের উল্লেখ রয়েছে।

“যবচুর্ণময়ং কৃত্বা রিপুং মৃন্ময়মেব বা।
শিরশ্ছিত্বা বলিং দদ্যাৎ কৃত্বা তস্য তু মন্ত্রতঃ।।”

শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী, যবের গুঁড়ো বা ছাতু কিংবা কাদা মাটি দিয়ে শত্রুর প্রতীকী পুতুল তৈরি করা হয়। আলতা বা রক্তবর্ণ তরলে তাকে স্নান করিয়ে কপালে লাল চন্দনের তিলক দেওয়া হয়। পরানো হয় লাল কাপড় ও লাল মালা। গলায় বাঁধা হয় লাল সুতো, নাভিতে বিদ্ধ করা হয় কৃত্রিম শলাকা।

কার উদ্দেশে এই বলি?

(Shatru Bali Ritual) মহানবমীর গভীর রাতে প্রতীকী অবয়বটিকে উত্তরমুখী করে শোয়ানো হয়। এরপর সাধক বা পুরোহিত খড়্গ হাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এক কোপে তার শিরশ্ছেদ করেন। এই বলি সরাসরি দুর্গাদেবীকে উৎসর্গ করা হয় না। কালিকাপুরাণ অনুযায়ী, কাটা মুণ্ডটি স্কন্দ ও বিশাখ—এই দুই দেবতাকে নিবেদন করা হয়।

প্রথার আড়ালে প্রতীকী তাৎপর্য

(Shatru Bali Ritual) শত্রুবলির এই আচারকে কেবল এক রহস্যময় তন্ত্রক্রিয়া হিসেবে দেখলে এর ধর্মীয় প্রেক্ষাপট অসম্পূর্ণ থেকে যায়। প্রতীকী অবয়বের ব্যবহার এই প্রথাকে পশুবলি থেকে পৃথক করেছে। তবে এর ব্যাখ্যা ও পালনের রীতি পরিবার, পরম্পরা এবং শাস্ত্রীয় অনুসরণের ভিত্তিতে ভিন্ন হতে পারে।

সংসারে অশান্তি দূরে মহানবমীতে কী করবেন? রইল ৪টি নিয়ম


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now