জীবনে ভালো সময় আসার আগে নাকি কিছু ইঙ্গিত আগেই দেখা যায়, এমনটাই মনে করেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জীবনে ইতিবাচক পরিবর্তন আসার আগে কিছু ছোট ছোট লক্ষণ দেখা দেয়, যা ভবিষ্যতের শুভ সময়ের পূর্বাভাস দেয়। কিন্তু কীভাবে বুঝবেন কোনটি শুভ লক্ষণ ? জেনে নিন।
১) অনেকের অভ্যাস সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখা। জ্যোতিষ শাস্ত্র বলছে, যদি কোনও দিন সকালে নিজের মুখে আত্মবিশ্বাস, উজ্জ্বলতা ও ইতিবাচক ভাব লক্ষ্য করেন, তাহলে সেটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শুভ সময় শুরু হতে চলেছে।
২) হঠাৎ করে বাম চোখ কেঁপে ওঠাকেও শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এমন হলে খুব শীঘ্রই আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। (Astrology Tips)
৩) যদি খরচ বাড়তে থাকলেও আপনার আয় বা অর্থ আসা বন্ধ না হয় এবং সামগ্রিক অবস্থার উন্নতি হতে থাকে, তাহলে সেটি বোঝায় যে ঈশ্বর আপনার প্রতি সদয় হয়েছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভবিষ্যতে সঞ্চয় আরও বাড়তে পারে।
৪) হিন্দু ধর্মে গোমাতার পুজো করা হয়। যদি হঠাৎ কোনও গরু আপনার বাড়ির দরজায় এসে দাঁড়ায়, সেটিকেও খুব শুভ বলে মনে করা হয়। এমন ঘটনার অর্থ, আপনার ঘরে সুখ-সমৃদ্ধি ও আশীর্বাদ আসতে চলেছে।
৫) পুজোর সময় ঈশ্বরের মূর্তিতে দেওয়া ফুল বা পাতা যদি নিজে থেকেই পড়ে গিয়ে আপনার সামনে আসে, তাহলে তা বোঝায় যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট। এতে ইঙ্গিত মেলে যে আপনার কোনও বিশেষ ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। (Astrology Tips)
Vastu Tips: বাড়ির ছাদের অযত্নেই বাড়ছে সমস্যা! বাস্তু মেনে পরিষ্কার রাখুন ছাদ, মিলবে সুফল
৬) যদি আপনার বাড়ির সামনে বা উঠোনে হঠাৎ করে বটগাছ জন্মায়, তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ ধরা হয়। বিশ্বাস করা হয়, এতে মহাদেবের আশীর্বাদ থাকে এবং জীবনের বাধা-বিপত্তি কাটিয়ে সুসময় শুরু হয়।
৭) বাড়ি থেকে বের হওয়ার সময় যদি সামনে জলভর্তি কোনও পাত্র বা কলসি দেখতে পান, সেটিও শুভ ইঙ্গিত। এটি ধন-সম্পদ ও সম্মান বৃদ্ধির লক্ষণ হিসেবে ধরা হয়। বিশেষ করে ভোরবেলায় দুধভর্তি পাত্র চোখে পড়লে, তা আয় বৃদ্ধি ও উচ্চ সম্মান পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে।
এই ছোট ছোট লক্ষণগুলোই জ্যোতিষশাস্ত্র মতে জীবনের বড় পরিবর্তনের আগাম বার্তা দেয়। তাই এমন ইঙ্গিতগুলো নজরে পড়লে বুঝবেন আপনার জীবনে ভালো সময় দরজায় কড়া নাড়ছে। (Astrology Tips)












