---Advertisement---
lifezone nursing home

Vastu Tips: বাড়ির ছাদের অযত্নেই বাড়ছে সমস্যা! বাস্তু মেনে পরিষ্কার রাখুন ছাদ, মিলবে সুফল

May 2, 2026 2:43 PM
Vastu Tips
---Advertisement---

মাথার ওপর একটা ছাদ যে কত জরুরি, তা আমরা ছবি জানি। আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ একটি অংশ হল এই ছাদ। কিন্তু অনেক সময় এই ছাদটাই পড়ে থাকে অযত্নে। বাস্তুশাস্ত্র মতে, সেখান থেকেই শুরু হয় নানা সমস্যা। বাস্তুশাস্ত্র বলছে, ছাদ ঠিকভাবে না রাখলে তার প্রভাব পড়তে পারে সংসার ও স্বাস্থ্যের উপরও। (Vastu Tips)

কোন কোন দিকে নজর দিতে হবে?

  • বাস্তু মতে প্রথমেই বলা হচ্ছে, ছাদের এক কোণে পড়ে থাকা মরচে ধরা পুরনো লোহা বা লোহার জিনিস একেবারেই ভালো নয়। শাস্ত্রমতে, এই ধরনের মরচে ধরা লোহা শনির কুপ্রভাব বাড়ায়। এর ফলে বাড়িতে অশান্তি বাড়তে পারে, এমনকি শরীরের ওপরও খারাপ প্রভাব পড়তে পারে। তাই অপ্রয়োজনীয় লোহার জিনিস যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলাই ভালো।
  • অনেকেই ছাদ পরিষ্কার করার ঝাঁটা সেখানেই ফেলে রাখেন। কিন্তু বাস্তুমতে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। তাই ছাদে এভাবে ঝাঁটা ফেলে রাখা মানে মা লক্ষ্মীকে অসম্মান করা। এর ফলে কাজের জায়গায় বাধা আসতে পারে, আর রোজগারের তুলনায় খরচও বেড়ে যেতে পারে।

Ma Kali Temple: ভোগ মানেই কি নিরামিষ? বাংলার বেশ কিছু মন্দিরে ভোগ হিসাবে থাকে মাছ ও মাংস

  • এছাড়াও খেয়াল রাখুন, ছাদের জলের ট্যাঙ্কটি যেন অচল হয়ে পড়ে না থাকে। বাস্তুবিদদের মতে, বহুদিন ধরে অকেজো ট্যাঙ্ক পড়ে থাকলে তা নেতিবাচক শক্তির উৎস হয়ে ওঠে। এর প্রভাব হিসেবে বাড়ির লোকজন অনিদ্রা বা দুশ্চিন্তায় ভুগতে পারেন। তাই ট্যাঙ্ক খারাপ হলে দ্রুত সারিয়ে নেওয়া বা সরিয়ে ফেলা দরকার। (Vastu Tips)
  • ছাদবাগান করতে অনেকেই ভালোবাসেন। তবে বাস্তুমতে, গোলাপ ছাড়া অন্য কাঁটাযুক্ত গাছ বা ক্যাকটাস ছাদে রাখা উচিত নয়। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে।
  • একইভাবে, পুরনো ছেঁড়া জুতো বা অব্যবহৃত জামাকাপড় ছাদে জমিয়ে রাখলেও নাকি জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। কাজের জায়গায় নানা সমস্যার মুখোমুখিও হতে হয়। কাজেই বাতিল জিনিস আজই সরিয়ে ফেলুন ছাদ থেকে।

ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখার উপরেই জোর দিচ্ছে বাস্তুশাস্ত্র। এতে বাড়ির পরিবেশ যেমন ভালো থাকে, তেমনই জীবনে ইতিবাচক প্রভাবও পড়তে পারে। (Vastu Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

3 thoughts on “Vastu Tips: বাড়ির ছাদের অযত্নেই বাড়ছে সমস্যা! বাস্তু মেনে পরিষ্কার রাখুন ছাদ, মিলবে সুফল”

Leave a Comment