---Advertisement---
lifezone nursing home

horoscope 3 May 2026: ধার দিলেই বিপদে পড়বেন কুম্ভ রাশির জাতকরা, বাকিদের কপালে কী?

May 3, 2026 7:00 AM
horoscope 3 May 2026
---Advertisement---

আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আপনার রাশিতে কী আছে? তা সক্কাল সক্কাল জেনে নিন (horoscope 3 May 2026)।

মেষ: পরিবারের কিছু সদস্যের আচরণে বিরক্তি আসতে পারে, তবে ধৈর্য হারালে পরিস্থিতি জটিল হবে। বিনিয়োগের জন্য দিন মোটামুটি শুভ। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দরকার।

বৃষ: ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে। বিদেশে সম্পত্তি বিক্রি করে লাভের সম্ভাবনা আছে। নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে এবং আর্থিক দিকও শক্তিশালী হবে।

মিথুন: সন্ধ্যায় বিশ্রাম নিন। প্রত্যাশামতো অর্থ না পেলেও মানসিকভাবে স্থির থাকবেন। সম্পর্কের ক্ষেত্রে আনন্দ থাকবে এবং দাম্পত্য জীবন সুখকর হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

বাড়ির ছাদের অযত্নেই বাড়ছে সমস্যা! বাস্তু মেনে পরিষ্কার রাখুন ছাদ, মিলবে সুফল

কর্কট: নিজের সীমা বুঝে চলা জরুরি। খরচ বাড়তে পারে, তাই আর্থিক দিক কিছুটা চাপের। পরিবারে শান্তি থাকবে, তবে স্বাস্থ্যের যত্ন নিন। অতিথি আগমন হতে পারে।

সিংহ: ভাজা খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত খরচ বা জিনিস হারানোর আশঙ্কা আছে। পরিবারে শান্তি থাকবে, ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।

কন্যা: একগুঁয়েমি ছেড়ে বাস্তববাদী হলে উপকার পাবেন। বয়স্কদের পরামর্শে সঞ্চয় করলে লাভ হবে। পরিবারে শান্তি থাকলেও মতভেদ হতে পারে—সংযম বজায় রাখুন।

তুলা: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে, তবে অবহেলা করবেন না। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে হবে।

বৃশ্চিক: পরিশ্রমের ফল পাবেন। বিনিয়োগে লাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সতর্ক থাকুন, প্রতারণার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সুখের এবং স্বাস্থ্য ভালো থাকবে।

ধনু: ভয় ও দুশ্চিন্তা দূর করতে পরামর্শ নিন। বন্ধুকে আর্থিক সাহায্য করতে হতে পারে, এতে নিজের অর্থনৈতিক চাপ বাড়বে। পরিবার ও ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে।

ভোগ মানেই কি নিরামিষ? বাংলার বেশ কিছু মন্দিরে ভোগ হিসাবে থাকে মাছ ও মাংস

মকর: সুষম খাদ্য গ্রহণ জরুরি। নিজ প্রচেষ্টায় অর্থ উপার্জন সম্ভব। পরিবারে সুখ থাকবে, তবে সঙ্গীর থেকে সবসময় সমর্থন নাও পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

কুম্ভ: আত্মবিশ্বাস বাড়বে, তবে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারে শান্তি বজায় থাকবে, কিন্তু অলসতা স্বাস্থ্য খারাপ করতে পারে। পরিকল্পনা ব্যর্থ হতে পারে।

মীন: ব্যস্ততার মধ্যেও শরীর ভালো থাকবে। সঞ্চয় না করলে পরে সমস্যায় পড়তে পারেন। ছোটখাটো বিষয়ে রাগ নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবন সুখের হবে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment