ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজই মায়ের বোধন, কখন হবে পুজো? দেখুন সম্পূর্ণ নির্ঘন্ট

durga Puja Time Table
---Advertisement---

মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হওয়া মানেই পুজোর দিন গোনা শুরু। এই বছর উমা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে আর বিদায় নেবেন নৌকায়। শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর ঘোটকে আগমন কিছুটা অস্থিরতার বার্তা দিলেও, নৌকায় গমন ধরা হয় অত্যন্ত শুভ—যা দেশের শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। তবে প্রতি বছরের মতো এবারও প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত—এই দুই পঞ্জিকার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। বিশেষ করে কোন তিথিতে কখন সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি দেবেন কিংবা ষষ্ঠী-সপ্তমীর পুজোর সময় কোনটা, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। দেখে নিন ষষ্ঠীর সম্পূর্ণ নির্ঘন্ট (durga Puja Time Table)।

durga Puja Time Table: প্রাচীন পঞ্জিকা মতে

১৬ অক্টোবর (২৮ আশ্বিন) শুক্রবার রাত ১টা ৪২ মিনিটে ষষ্ঠী তিথি শুরু। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে শুক্রবার সন্ধ্যায়। ১৭ অক্টোবর রাত ৩টে ৪৬ মিনিটে ষষ্ঠী তিথি শেষ (durga Puja Time Table)।

বেণীমাধব শীলের পঞ্জিকা মতে

১৬ অক্টোবর (২৮ আশ্বিন) শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩৮, সূর্যাস্ত বিকেল ৫টা ৮, ষষ্ঠী রাত্র ৩টে ৪৭ পর্যন্ত থাকবে। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পুজো প্রশস্ত। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গা ষষ্ঠী (২ দিন)

ষষ্ঠী তিথি শুরু ২৮ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ অক্টোবর রাত ৩টে ২৬। ষষ্ঠী তিথি থাকছে ২৯ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর, শুক্রবার। ষষ্ঠী অহোরাত্র (সারারাত)। পূর্বাহ্ন সকাল ৯টা ২৭। অধিক পুজো। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। বারবেলানুরোধে সকাল ৮টা ৩০-এর মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পুজো শেষ করতে হবে। সন্ধ্যায় দেবী দুর্গার বোধন। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ৩০ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, ১৭ অক্টোবর, শনিবার, ভোর ৫টা ৫৫।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “আজই মায়ের বোধন, কখন হবে পুজো? দেখুন সম্পূর্ণ নির্ঘন্ট”

Comments are closed.