হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী হিসেবে মানা হয়। অনেকেই বিশ্বাস করেন, প্রতিদিন ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। প্রাত্যহিক লক্ষ্মীপুজো খুব সহজ উপায়েই করা যায়। সকালে কিংবা সন্ধ্যায় অল্প কিছু উপাচার দিয়েই এই পুজো সম্পন্ন করা সম্ভব। কোন কোন নিয়মগুলি অবশ্যই মানবেন? (Laxmi Puja)
- পুজোর আগে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। এরপর পুজোর স্থান বা আসন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
- মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে একটি বিশুদ্ধ ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে। পাশাপাশি ধূপকাঠিও জ্বালানো হয়।
- পুজোর উপচারে দেবীকে লাল বা হলুদ ফুল নিবেদন করা হয়। পদ্মফুল থাকলে তা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এছাড়া সিঁদুর বা কুমকুমের তিলক এবং আতপ চালও নিবেদন করতে হয়। (Laxmi Puja)
- নৈবেদ্য হিসেবে একটি পরিষ্কার পাত্রে বা কলাপাতায় ফল, মিষ্টি কিংবা বাতাসা ভোগ দেওয়া যেতে পারে।
- সবশেষে হাতজোড় করে ভক্তিভরে প্রণাম জানিয়ে— “ওঁ শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলায়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রীং শ্রীং ওঁ মহালক্ষ্মীভ্যৈ নমঃ” মন্ত্র জপ করতে হবে। এরপর আরতি করলে পুজো সম্পূর্ণ হয়।
প্রবেশদ্বারের সামনে এই কয়েকটি জিনিস রাখলেই বাড়তে পারে সুখ-সমৃদ্ধি
- এছাড়া কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখার পরামর্শ দেওয়া হয়। সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। তাই এই দিনে পুজোর নিয়মকানুন আরও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। (Laxmi Puja)
- আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মা লক্ষ্মীর পুজোয় কখনও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। তবে লক্ষ্মীপুজো শেষ হওয়ার পর নারায়ণকে একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে পুজো করার নিয়ম রয়েছে।











