(Pitru Paksha) পিতৃপক্ষ মানেই পূর্বপুরুষদের স্মরণ, শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনার সময়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বিশেষ পর্বে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের সম্মান জানান বহু পরিবার। কিন্তু এই সময়ে কোন কাজগুলি করা উচিত, আর কোনগুলি থেকে দূরে থাকা ভালো? জেনে নিন পিতৃপক্ষের গুরুত্বপূর্ণ রীতি ও বিধিনিষেধ।
কবে থেকে শুরু পিতৃপক্ষ?
২০২৬ সালে ভাদ্রপদ পূর্ণিমা, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ পালিত হচ্ছে। এই সময় সাধারণত উৎসব বা নতুন জিনিস কেনাকাটা এড়িয়ে চলার রীতি রয়েছে। (Pitru Paksha) বাড়িতে যেমন শ্রাদ্ধ করা যায়, তেমনই গয়া, বারাণসী ও হরিদ্বারের মতো পবিত্র স্থানেও পূর্বপুরুষের উদ্দেশে আচার পালনকে শুভ মনে করা হয়।
কী কী করবেন?
(Pitru Paksha) পিতৃপক্ষে প্রচলিত রীতিগুলি হল—
- চাল, যব ও অন্যান্য উপকরণ দিয়ে পিণ্ড তৈরি করে পূর্বপুরুষদের উদ্দেশে নিবেদন করা।
- তিল, যব ও কুশ মেশানো জল মন্ত্রোচ্চারণ করে অর্পণ করা, যা তর্পণ নামে পরিচিত।
- চাল, ডাল ও নিরামিষ খাবার রান্না করে ব্রাহ্মণ এবং কাক-কে নিবেদন করা। প্রচলিত বিশ্বাসে কাকের সঙ্গে পূর্বপুরুষদের যোগ রয়েছে।
- দরিদ্র ও প্রয়োজনীয় মানুষকে খাবার, পোশাক, অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দান করা।
- ‘ওঁ পিতৃ দেবতাভ্যো নমঃ’-এর মতো মন্ত্র পাঠ করে পূর্বপুরুষের আরাধনা করা।
কোন কাজগুলি এড়াবেন?
- আমিষ খাবার ও মদ্যপান এড়িয়ে সাত্ত্বিক খাবার খাওয়ার রীতি রয়েছে।
- নতুন পোশাক, জুতো বা অন্যান্য জিনিস কেনা এড়িয়ে চলবেন।
- নতুন বাড়ি কেনা বা গৃহপ্রবেশ সাধারণত করা হয় না।
- বিয়ে, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান করবেন না।
- চুল কাটবেন না।
- এইসময় নির্দিষ্ট মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়া থেকেও বিরত থাকবেন।
তবে (Pitru Paksha) পিতৃপক্ষের নিয়ম অঞ্চল, সম্প্রদায় ও পারিবারিক প্রথা অনুযায়ী আলাদা হতে পারে।
কোন রুদ্রাক্ষ ধারণ করলে মিলবে ফল? জেনে নিন ১ থেকে ২১ মুখীর বিশেষত্ব













4 thoughts on “পিতৃপক্ষে ভুলেও করবেন না এই কাজগুলি; জেনে নিন জরুরি নিয়ম”
Comments are closed.