রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবছর রাখিপূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ, ভাইয়ের হাতে রাখি পরাতে পারবেন তো?

Published on: August 20, 2026
Rakhi Purnima 2026
---Advertisement---

রাখিবন্ধন মানেই ভাই-বোনের ভালোবাসা, স্নেহ আর মঙ্গল কামনার দিন। এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। কিন্তু এ বছর রাখির দিন নিয়েই তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। কারণ, আগামী ২৮ অগস্ট, শুক্রবার রাখিবন্ধন উৎসবের দিনই রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। ফলে অনেকের মনেই প্রশ্ন-গ্রহণের দিনে কি রাখি পরানো যাবে? নাকি কোনও বিশেষ নিয়ম মেনে চলতে হবে?

Rakhi Purnima 2026: নিশ্চিন্তে পালন করুন রাখির উৎসব

জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ নিয়ে অবশ্য অতটা চিন্তার কারণ নেই। কারণ, ২৮ অগস্টের চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। গ্রহণ দেখা যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে। তাই প্রচলিত জ্যোতিষীয় মত অনুযায়ী, ভারতে এই গ্রহণের ‘সূতক’ বা গ্রহণকালীন বিধিনিষেধ প্রযোজ্য হবে না। অর্থাৎ, স্বাভাবিক নিয়মেই রাখিবন্ধনের শুভ অনুষ্ঠান পালন করা যেতে পারে।

জ্যোতিষীদের মতে, এই চন্দ্রগ্রহণের সময় চন্দ্র কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার কথা সকাল ৬টা ৫২ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ৩২ মিনিটে। গ্রহণের সময় চাঁদের রং কিছুটা লালচে বা রক্তিম দেখাতেও পারে। তবে ভারত থেকে তা দেখা যাবে না বলেই সাধারণ মানুষের ধর্মীয় আচারে এর কোনও প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।

মন্দিরে ঘণ্টা বাজানোরও রয়েছে নিয়ম, না মানলে হতে পারে হতে পারে বিপদ

এড়িয়ে চলুন ‘ভদ্রাকাল’

তবে রাখি পরানোর ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা—‘ভদ্রাকাল’। হিন্দু ধর্মীয় বিশ্বাসে ভদ্রার সময়কে শুভ কাজের জন্য এড়িয়ে চলার কথা বলা হয়েছে। তাই রাখি বাঁধার আগে ভদ্রাকাল রয়েছে কি না, তা দেখে নেওয়া ভালো।

রাখি পরানোর সময়ও কয়েকটি প্রচলিত নিয়ম মেনে চলতে পারেন। প্রথমে ভাইয়ের কপালে তিলক কেটে, মিষ্টি খাইয়ে তারপর তাঁর হাতে রাখি বা শুভ সুতো বেঁধে দিতে পারেন। রাখি বাঁধার সময় ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনাও করা হয়। (Rakhi Purnima 2026)

সব মিলিয়ে, চন্দ্রগ্রহণের কারণে এ বছর রাখিবন্ধন উৎসব বাতিল করার কোনও প্রয়োজন নেই বলেই জ্যোতিষীদের মত। গ্রহণটি ভারতে দৃশ্যমান না হওয়ায় সাধারণ নিয়মেই উৎসব পালন করা যাবে। তাই অযথা ভয় বা দুশ্চিন্তা না করে শুভ সময় দেখে, পরিবারের রীতি ও বিশ্বাস মেনে আনন্দের সঙ্গে ভাইয়ের হাতে রাখি পরাতে পারেন বোনেরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “এবছর রাখিপূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ, ভাইয়ের হাতে রাখি পরাতে পারবেন তো?”

  1. After examine a number of of the weblog posts on your web site now, and I really like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will likely be checking back soon. Pls try my web site as well and let me know what you think.

    Reply

Leave a Comment