রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেন নষ্ট হয় না গঙ্গাজল? ধর্মের জোর, নাকি বিজ্ঞানের যুক্তি

Published on: August 30, 2026
---Advertisement---

গঙ্গাজল দীর্ঘদিন বোতলে রেখে দিলেও সাধারণ জলের মতো সহজে দুর্গন্ধযুক্ত হয়ে যায় না— এমন বিশ্বাস বহুদিনের। সনাতন সংস্কৃতিতে গঙ্গাজলের গুরুত্বও তাই আলাদা। পুজো-পার্বণ থেকে আত্মশুদ্ধি, নানা ধর্মীয় আচারেই ব্যবহার করা হয় এই জল। অনেকের কাছে গঙ্গাজল ‘অমৃত’। কিন্তু এর পিছনে কি শুধুই ধর্মীয় বিশ্বাস? নাকি রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যাও? (Ganga Water)

গোমুখ থেকে বঙ্গোপসাগর

হিমালয়ের গোমুখ থেকে উৎপত্তি হয়ে প্রায় ২,৫২৫ কিলোমিটার পথ পেরিয়ে বঙ্গোপসাগরে মিশেছে গঙ্গা। এই দীর্ঘ পথের জলের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। গঙ্গার জলের মধ্যে নিজেকে কিছুটা পরিষ্কার রাখার ক্ষমতা রয়েছে। বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় ‘সেলফ-পিউরিফাইং ক্যাপাসিটি’। তবে এর অর্থ এই নয় যে গঙ্গার জল সব জায়গায় পান করার উপযোগী। নদীর কোন অংশ থেকে জল নেওয়া হচ্ছে এবং সেখানে দূষণের মাত্রা কত, তার উপর জলের গুণমান নির্ভর করে। (Ganga Water)

মন্দিরে ঘণ্টা বাজানোরও রয়েছে নিয়ম, না মানলে হতে পারে হতে পারে বিপদ

আকবরের কাছেও ছিল গঙ্গাজলের কদর

গঙ্গাজল সংরক্ষণের ইতিহাসও বেশ পুরনো। ১৬ শতকে আবুল ফজল তাঁর ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে সম্রাট আকবরের গঙ্গাজল ব্যবহারের কথা লিখেছিলেন। জানা যায়, আকবর গঙ্গাজলকে ‘Water of Immortality’ বা ‘অমরত্বের জল’ বলতেন। আগ্রা ও ফতেহপুর সিক্রিতে থাকাকালীন নির্দিষ্ট এলাকা থেকে গঙ্গাজল আনানো হত। আবার পাঞ্জাবে থাকলে হরিদ্বার থেকে সিল করা পাত্রে পাহারার ব্যবস্থা করে জল নিয়ে যাওয়া হত। (Ganga Water)

১৮৯০-এর দশকে বৈজ্ঞানিক পরীক্ষা

গঙ্গাজলের জীবাণুনাশক বৈশিষ্ট্য নিয়েও গবেষণা হয়েছে। ব্রিটিশ ব্যাকটেরিওলজিস্ট আর্নেস্ট হানবুড়ি হানকিন ১৮৯০-এর দশকে গঙ্গার জল নিয়ে পরীক্ষা করেন। সেই সময় ভারতে কলেরার প্রকোপ ছিল।

প্রয়াগরাজের মাঘ মেলায় বহু মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। গঙ্গায় মৃতদেহও ভাসানো হতো। তার পরেও গঙ্গার জল ব্যবহারকারীদের মধ্যে অনেকেই নিরাপদ থাকতেন বলে পর্যবেক্ষণে উঠে আসে। এই ঘটনাই গঙ্গার জলের বিশেষ জীবাণুনাশক ক্ষমতা নিয়ে বৈজ্ঞানিক মহলে আগ্রহ বাড়ায়। (Ganga Water)

অর্থাৎ, গঙ্গাজলকে ঘিরে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তার বিশেষ জলীয় বৈশিষ্ট্য নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়ে আসছে।

আরও পড়ুন :- স্বপ্নে ভাঙা বাড়ি দেখছেন? কী ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন, জানুন স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment