---Advertisement---
lifezone nursing home

ভুলেও বাড়ির এই ৪ জায়গায় জ্বালাবেন না ধূপ-প্রদীপ, হতে পারে বিপদ

May 31, 2026 5:12 PM
Vastu Tips
---Advertisement---

ধূপ-ধুনো বা প্রদীপ জ্বালানো হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুজো-পার্বণের সময় ধূপের সুগন্ধ এবং প্রদীপের আলো পরিবেশকে পবিত্র এবং মনকে শান্ত করে তোলে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির যে কোনও জায়গায় ধূপ বা প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় না।

বাস্তুবিদদের মতে, নির্দিষ্ট কিছু স্থানে ধূপ বা প্রদীপ রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং সংসারে নানা ধরনের অশুভ প্রভাব দেখা দিতে পারে। এমনকি আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই কোন কোন জায়গায় ধূপ বা প্রদীপ রাখা উচিত নয়, তা জানা অত্যন্ত জরুরি। (Vastu Tips)

  • বাড়ির শৌচাগার বা বাথরুমের আশেপাশে কখনও ধূপ বা প্রদীপ জ্বালানো উচিত নয়। অনেকেই দুর্গন্ধ দূর করার জন্য শৌচাগারের দরজার কাছে ধূপকাঠি জ্বালিয়ে রাখেন। কিন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস একেবারেই ঠিক নয়। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দ্রুত বৃদ্ধি পায় এবং বাস্তুদোষের সৃষ্টি হতে পারে।
  • ধূপকাঠি বা প্রদীপ কখনও সরাসরি মেঝে বা মাটির উপর রাখা উচিত নয়। অনেকেই তাড়াহুড়ো করে মাটিতে ধূপ গুঁজে দেন। শাস্ত্র অনুযায়ী, এতে ধরিত্রীদেবী অসন্তুষ্ট হন। তাই ধূপ জ্বালানোর ক্ষেত্রে সবসময় ধূপদানি ব্যবহার করা প্রয়োজন। একইভাবে প্রদীপও সরাসরি মাটিতে না রেখে একটি ছোট পাত্র, পিতলের প্লেট বা পরিষ্কার কোনও আসনের উপর রাখা উচিত। (Vastu Tips)

এই বিশেষ নিয়ম মেনে সিঁদুর পরুন, দাম্পত্য জীবন হবে সুখের

  • পুজোর ঘটের উপর সরাসরি ধূপ বা প্রদীপ রাখা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। শাস্ত্রের মতে, ঘটের উপর এগুলি জ্বালালে সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। পাশাপাশি পরিবারে অশান্তির পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কাও থাকে, যা সহজে দূর হয় না।
  • কাঠের সিংহাসন বা পুজোর আসনের কোনও অংশে ধূপকাঠি গুঁজে রাখার অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। তবে বাস্তুশাস্ত্র বলছে, এই কাজ করা উচিত নয়। এর ফলে পারিবারিক ঝগড়া অশান্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিংহাসনের উপর প্রদীপ রাখার সময় সেটি সরাসরি না রেখে নীচে একটি পরিষ্কার কাপড় বা প্লেট বিছিয়ে নেওয়াই ভালো। (Vastu Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “ভুলেও বাড়ির এই ৪ জায়গায় জ্বালাবেন না ধূপ-প্রদীপ, হতে পারে বিপদ”

Leave a Comment