এবার নেপালে ভয়াবহ বন্যার প্রভাব পড়ল উত্তরপ্রদেশে। নদীতে ভেসে এসেছে মৃতদেহ। প্রতিবেশী দেশে প্রবল বন্যায় ২১ টি দেহ ভেসে এসেছে ভারতে। প্রশাসনের প্রাথমিক অনুমান, নেপালের বন্যার জলে ভেসেই দেহগুলি ভারতীয় ভূখণ্ডে পৌঁছেছে (nepal floods)।
এনডিআরএফ এর এক আধিকারিক জানিয়েছেন, নেপালে ভয়াবহ বিপর্যয়ের চার দিন পর থেকেই গণ্ডক নদীতে মৃতদেহ ভেসে আসতে শুরু করে। সোমবার পর্যন্ত মোট ২১টি দেহ উদ্ধার করা হয়েছে (nepal floods)। ওই আধিকারিকই জানান, “আমরা মৃতদেহগুলি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি। মৃতদেহগুলির অবস্থা এক এক রকম। কোনোটি এতটাই পচে গিয়েছে, যে শনাক্ত করা কঠিন। দেহ শনাক্ত ও ফেরত পাঠানোর বিষয়ে আমরা নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”
nepal floods: আরও মৃতদেহ ভেসে আসার আশঙ্কা
উত্তরপ্রদেশের কুশিনগর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৈভব মিশ্র জানিয়েছেন, সোমবার পর্যন্ত জেলার উদ্ধারকারী দলগুলি ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “আমরা মৃতদেহগুলির পরিচয় শনাক্ত করতে পারিনি। খড্ডা তহসিলের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জলের স্রোত প্রবল, তাই মৃতদেহ উদ্ধার কঠিন হয়ে পড়েছে।”
ভারত-নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলা থেকেও আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহারাজগঞ্জের জেলাশাসক জানিয়েছেন, “রবিবার রাত পর্যন্ত আমাদের দলগুলি ৬ টি মৃতদেহ উদ্ধার করেছিল। সোমবার আরও ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” আগামী কয়েকদিনের মধ্যে ভারতের দিকে আরও মৃতদেহ ভেসে আসার আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। এনডিআরএফ-এর এক আধিকারিক বলেন, “নদীতে জলস্তর নেমে গেলে আমরা হয়তো আরও মৃতদেহ খুঁজে পাবো।”
নেপালে বিপর্যয়ে ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ। উত্তরপ্রদেশে একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় সেই বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। নেপালের সঙ্গে যোগাযোগ রাখছে উত্তরপ্রদেশ প্রশাসন। নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে উদ্ধার হওয়া দেহগুলির তথ্য মিলিয়ে দেখার চেষ্টা চলছে।









The app version is a game changer. I can play anywhere and it doesn’t crash. If you prefer mobile gaming, ok777betapp is the way to go.