ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্টেশনের শৌচালয়ে বৃদ্ধাকে যৌন হেনস্থা! মুম্বইয়ে গ্রেফতার তরুণ

mollestation 60 year old woman in mumbai
---Advertisement---
Choose Hindustan News Point on Google

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষ্মী থাকল মুম্বই। স্টেশনের শৌচালয়ের ভিতরেই ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ২৫ বছর বয়সী এক তরুণ। মুম্বইয়ের ঘাটকোপার রেলওয়ে স্টেশনের ঘটনা। অভিযোগের পর ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি। যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর অধীনে যৌন হেনস্তার মামলা রুজু হয়েছে (jaish e mohammed terror)।

mollestation 60 year old woman in mumbai: কী অভিযোগ বৃদ্ধার?

সূত্রের খবর, জিআরপি (GRP)-এর তথ্য অনুযায়ী, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ ঘাটকোপার রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। স্টেশন মাস্টার পুলিশকে জানান এক বৃদ্ধাকে জখম অবস্থায় স্টেশন থেকে পাওয়া গেছে। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জিআরপি কর্মীরা। ঘাটকোপার রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয় (jaish e mohammed terror)।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় ওই বৃদ্ধা বলেন, তিনি তাঁর মেয়ের সঙ্গে খাদাভলিগামী ট্রেনে ওঠার জন্য স্টেশনে এসেছিলেন। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সিএসএমটি (CSMT)-এর দিকে একটি শৌচালয় ছিল। সেখানে তিনি গিয়েছিলেন। শৌচালয়টি ব্যবহার করার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে ঢুকে পড়ে এবং তাঁকে যৌনহেনস্থা করে বলে অভিযোগ। সেই সময় ওই শৌচালয়টিতে কোনও কর্মী মোতায়েন ছিল না বলে অভিযোগ।

সেদিন ঠিক কী ঘটেছিল?

এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জিআরপি। ওই ফুটেজ খতিয়ে দেখান তাঁরা। তাতে দেখা যায়, ওই বৃদ্ধা শুক্রবার রাত ১১টা ১২ মিনিটের দিকে স্টেশনের শৌচালয়ে যান। একই সময়ে, ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে শৌচালয়ে প্রবেশ করতে দেখা যায় এবং ১১টা ১৯ মিনিটের দিকে শৌচালয় থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিকে মেট্রো স্টেশনের দিকে চলে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জিআরপি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now